শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

মতলব উত্তরে প্রানী সম্পদ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত

নিজস্ব প্রতিবেদক / ৪৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা.ফারুক হোসেনের বিরুদ্ধে ২০ লাখ টাকা আত্মসাৎ, দূর্নীতি ও অনিয়ম অভিযোগে তদন্ত অনুষ্ঠিত হয়েছে।

মতলব উত্তরের ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের এলএসপি’র সদস্য গন ওই কর্মকর্তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাড: শ.ম রেজাউল করিম,চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড: মোঃ নুরুল আমিন রুহুল, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, প্রকল্প পরিচালক, জেলা প্রশাসক, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান , ইউএনও । ফলে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইমতিয়াজ হোসেন এর নেতৃত্বে তদন্ত টীম (৩১ মে) সোমবার দুপুরে সরেজমিনে তদন্তে আসেন।

চাঁদপুর জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.মো. বখতিয়ার উদ্দিন বলেন, মতলব উত্তরে প্রণোদনার তালিকা করতে অনিয়মের লিখিত অভিযোগ পেয়েছি। চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইমতিয়াজ হোসেন অভিযোগের ভিত্তিতে সরেজমিন তদন্ত করেছেন।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইমতিয়াজ হোসেন বলেন, আমি সরেজমিনে তদন্ত করেছি । দোষী সাব্যস্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, ১৪ জন এলএসপি’র সদস্য লিখিত অভিযোগ জানান, করোনা কালীন ১ম ধাপে ৮শ জন,২য় ধাপে ২শ৯৩ জন ক্ষতিগ্ৰস্ত খামারির তালিকার জন্য প্রায় ৭০ লাখ টাকা বরাদ্দ আসে। পরে তালিকাভুক্তদের মোবাইলে টাকা পাঠানো শুরু হলে দেখা দেয় অনিয়ম ও দুর্নীতি। খামারিদের ভুয়া তালিকা তৈরি করে এলডিডিপি’র করোনাকালীন প্রণোদনার প্রায় ২০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা ফারুক হোসেন। যার পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে তদন্তে আসে। এছাড়া নারী কেলেঙ্কারি, অনিয়ম ও দূর্নীতির কারনে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত অনুষ্ঠিত হয়েছিল। সেখানে তদন্ত কমিটি তাকে বদলী করার জন্য সুপারিশ করেছিল। কিন্তু প্রভাবশালীদের কারনে তাঁর বদলী হয়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ