শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

ঢাবির ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৩২

রিপোটারের নাম / ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বরে হবে।

এবার ভর্তি পরীক্ষার মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল থেকে ২০ এবং মূল পরীক্ষার লিখিত ও বহুনির্বাচনী উভয় অংশে ৪০ নম্বর করে মোট ৮০ নম্বর থাকবে। ভর্তি পরীক্ষার পাস নম্বর হবে ন্যূনতম ৪০ শতাংশ। অর্থাৎ ঢাবি ভর্তি পরীক্ষায় একজন পরীক্ষার্থীর পাস করতে লাগবে ৩২ নম্বর।

এর আগে গত বছর ২০০ নম্বরের ভর্তি পরীক্ষার ১২০ নম্বর ছিল বর্ণনামূলক ও বহু নির্বাচনীর অংশ আর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জিপিএ ছিল ৮০ নম্বর। এরমধ্যে ৫০ নম্বর ছিল এইচএসসি পরীক্ষার জিপিএ এবং ৩৫ নম্বর ছিল এসএসসি পরীক্ষার জিপিএ। তখন ভর্তি পরীক্ষার ন্যূনতম পাস নম্বর ছিল ৪৮।

গতকাল সোমবার এক বৈঠকে সিদ্ধান্ত হয়, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ঢাবির ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা ক্যাম্পাস ছাড়াও বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে। মোট ১০০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ৪০ নম্বরের বহু নির্বাচনী এবং ৪০ নম্বরের বর্ণনামূলকসহ মোট ৮০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ (১০+১০) নম্বর।


এই ক্যাটাগরির আরো সংবাদ