শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

কচুয়ায় অজগর সাপের সন্ধান, ২ ঘণ্টা পর উদ্ধার

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ৪৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১

চাঁদপুরের কচুয়ার অভয়পাড়া গ্রামে ইসমাইল প্রধানীয়া বাড়ির পুকুরের পাড়ে গাছের ঢালায় হঠাৎ একটি অজগর সাপের সন্ধান মিলেছে।

বুধবার (২ জুন) দুপুর ১টার দিকে ওই গ্রামের মানিক নামের এক যুবক অজগর সাপটি দেখতে পেয়ে ধরতে গেলে সাপটি পার্শ্ববর্তী পুকুরে নেমে যায়। এ সময় স্থানীয় আশে পাশের লোকজন ওই পুকুরে মাছ ধরার জাল ফেলে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে অবশেষে প্রায় ৮ কেজি ওজনের অনুমান ৭ফুট লম্বা অজগর সাপটিকে জীবিত উদ্ধারের পর বস্তাবন্দি করে।

স্থানীয় ইউপি সদস্য ইউনুছ মুন্সী জানান, সাপটিকে আটকের পর অভয়পাড়া বাজারে নিয়ে আসে স্থানীয় জনতা। তবে সাপটি কোথায় থেকে কীভাবে এলো তা রহস্যজনক। অজগর সাপটি আটকের পর দেখতে বর্তমানে উৎসুক জনতা ভিড় জমাচ্ছে বলে তিনি জানান।

ঢাবি শিক্ষার্থী শরীফুল ইসলাম আরশ বলেন, অজগর সাপ অজোপাড়া গাঁয়ে উদ্ধারের বিষয়টি খুবই অদ্ভুত ব্যাপার। যেহেতু এটি রাষ্ট্রীয় সম্পদ তা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। কিন্তু উপজেলা প্রাণী সম্পদ ও বন বিভাগ সাপটি উদ্ধারে কিংবা নিয়ে যাওয়ার বিষয়ে এখানো কোনো সহযোগিতা করেননি।

উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভ বলেন, বিষয়টি শুনে আমি তাৎক্ষনিক বন অফিসারকে ফোন করে তার কার্যালয়ের কর্মকর্তা মোস্তফাকে ঘটনাস্থলে পাঠিয়েছি। মোস্তফা মিয়া ঘটনাস্থলে পৌছে সাপটি জনতার হাত থেকে উদ্ধার করে কচুয়ায় নিয়ে আসে।


এই ক্যাটাগরির আরো সংবাদ