শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

ফরিদগঞ্জ সানকি সাইর মফস্বল সড়কের বেহাল দশায় বিপন্ন জনজীবন

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৫৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২ লং বালিথুবা পূর্ব ইউনিয়নের পশ্চিম সানকি সাইর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে বালীথুবা ওদুদিয়া মাদ্রাসার রাস্তাটির বেহাল দশা। প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এই কাচা রাস্তাটি পাকাকরণের দাবি দীর্ঘদিনের। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর উন্নয়নে নজর না দেয়ায় রাস্তাটি এখন পথচারীদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রতিদিন এ গুরুত্বপূর্ণ রাস্তাটি দিয়ে ওই এলাকার বালীথুবা, মাছিমপুর, কামাল পুর,ঘড়িহানা,সানকি সাইর সহ ৫ গ্রামের মানুষ যাতায়াত করেন। সামান্য বৃষ্টি হলেই কাদা এবং গর্তের কারণে রাস্তাটি দিয়ে যানবাহন তো দুরের কথা পায়ে হেঁটে মানুষের চলাচলই কঠিন হয়ে পড়ে। এছাড়া শুকনো মৌসুমেও ধুলাবালির কারণে ওই পথে লোক চলাচল করতে গিয়ে দুর্ভোগের শিকার হয়।

এ রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন এবং পায়ে হেঁটে স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ চলাচল করে। রাস্তাটি এতই অসমতল ও এবড়োথেবড়ো যে, সন্ধ্যার পর একটু অন্ধকারে হেঁটে চলাচল করতে হোঁচট খেতে হয়। তাই অনেক সময় এ রাস্তা এড়িয়ে অনেকে ঘুরে অন্য পথে চলাচল করে। দীর্ঘদিনেও রাস্তাটি মেরামত বা এর উন্নয়নে কোন কাজ করা হয়নি।

এব্যাপারে এলাকাবাসিরা জানান, রাস্তাটি পাকা করার জন্য বিভিন্ন রাজনৈতিক ও জনপ্রতিনিধিদের কাছে আবেদন করা হয়েছে। তারপরও রাস্তাটির কোন কাজ হচ্ছে না।

সারাদেশের সবজায়গায় উন্নয়ন হচ্ছে। কিন্তু গুরুত্বপূর্ণ এ রাস্তাটির কোন উন্নয়ন হচ্ছে না। ওই এলাকার অটোরিক্সা চালক ইউনুস বলেন, সামান্য বৃষ্টিতেই রাস্তায় অনেক কাদা হয়। এই কাদার মধ্যে দিয়ে হেঁটে চলাচল করাই অসম্ভব হয়ে পড়ে। এই রাস্তাটি দিয়ে অটোরিক্সা নিয়ে অনেক কষ্ট করে চলাচল করতে হয়।

সড়কটির বেহাল দশা গত ৭-৮ বছর ধরে। বছরের পর বছর বেহাল দশায় থাকা সড়কটি পাকা করনের দাবি করছেন এলাকাবাসী।


এই ক্যাটাগরির আরো সংবাদ