শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে খাদ্যসামগ্রী বিতরণ

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৪৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ মে, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক আলহাজ্ব এম এ হান্নানের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ ।

রোববার (৩০ মে) দুপুরে ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে ৪ শতাধিক গরিব, অসহায়, রিক্সা ও ভ্যান চালকদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় আলহাজ্ব এম হান্নান বলেন, প্রতি বছরের মতো এবার ও আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০ তম শাহাদতবার্ষিকীতে গরিব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করে আসছি। এবার এর ব্যাতিক্রম হয়নি। করোনা ভাইরাসের সংক্রমণের কারনে সামাজিক দুরত্ব বজায় রেখে সাধ্য মতো চেষ্টা করেছি এবং মানুষের মাঝে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরন করেছি। যাতে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী সঠিক ভাবে বন্টন হয়। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মফিজুল ইসলাম চৌধুরী, সাধারন সম্পাদক মজিবুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক ডা. আবুল কালাম আজাদ, আবদুল খালেক পাটওয়ারী, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম নান্টু, যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন শিপন, পৌর যুবদলের আহবায়ক ইমাম হোসেন পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাছান মঞ্জু, পৌর ছাত্রদলের আহবায়ক আল আমিন মোল্লাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ