শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

মতলব উত্তরে কৃষি মাঠ দিবস পালিত

ইসতিয়াক জামান নাফিজ, মতলব (উ:), চাঁদপুর / ৪২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে (২৮ মে)শুক্রবার সকালে দূর্গাপুর ইউনিয়নের পাহাড়ের চক গ্ৰামে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ধুন্দল চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (সরেজমিন উইং) পরিচালক একেএম মনিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক লুৎফর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা মোঃ জুলফিকার আলী।

প্রধান অতিথির বক্তব্যে একেএম মনিরুল আলম বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। বর্তমান সরকারের আমলে কৃষি ও কৃষকের যথেষ্ট উন্নয়ন ও অগ্রগতি হয়েছে। তিনি বলেন একখণ্ড জমি অকৃষি রাখা যাবে না। বাড়ির আঙ্গিনা, পতিত জমিতে বিভিন্ন প্রকার ফল, ফসল, শাক সবজি চাষ করতে হবে। তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা উন্নত প্রজাতির ধান চাষ করবেন। এতে উৎপাদন বৃদ্ধি পাবে। মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সালাউদ্দিন এর সভাপতিত্বে উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মজিবুর রহমান এর সঞ্চালনায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল খান পাপ্পু প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ