শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

চাঁদপুরে অটোরিকশার কিস্তির চাপ সইতে না পেরে চালকের আত্মহত্যা

শ্যামল সরকার, চাঁদপুর / ২৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ মে, ২০২১

চাঁদপুরে অটোরিকশা কিস্তিতে কিনে সময়মত পরিশোধ করতে না পেরে ও কিস্তির চাপ সইতে না পেরে  গলায় ফাঁস দিয়ে সেলিম (৪৫) নামে এক অটোরিকশার চালক আত্মহত্যা করেছেন।

সোমবার (১৭ মে) চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় অটোরিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত সেলিমের বাড়ি রংপুর জেলায়। তিনি চাঁদপুরের পুরান বাজার মেরকাসিজ রোড ঢালী বাড়িতে দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

নিহত সেলিমের স্ত্রী সীমা জানান, সকালে নাস্তা খেয়ে গাড়ি নামানোর জন্য তার স্বামী গ্যারেজে যায়। পরে খবর আসে তার স্বামী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

স্থানীয়রা জানান, সেলিম খুব জেদি ছিল। কিছু দিন আগে কিস্তিতে একটি গাড়ি কিনেছিলেন। ভাড়া না থাকায় কিস্তির টাকা পরিশোধ করবেন কীভাবে তা নিয়ে প্রতিদিন দুশ্চিন্তা করতেন। এ ছাড়া কিস্তির টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়াও হয়। মনের কষ্ট থেকে আত্মহত্যার পথ বেছে নিতে পারে বলে তারা ধারণা করছেন।

পুরান বাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে মডেল থানা ও পুরান বাজার পুলিশ গেছে। প্রাথমিক ধারণা থেকে বোঝা যায়, সেলিম আত্মহত্যা করেছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ