শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

ইসরায়েলের হামলা বিশ্বের মুসলমানদের অনুভূতিতে চরম আঘাত : ফখরুল

দর্পণ ডেস্ক / ৩০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ মে, ২০২১
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ফটো)

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন। এই হামলার নিন্দা জানিয়ে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। আজ রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান তিনি।

ফখরুল বলেন, সাত দিন ধরে চলা ইসরায়েলি সহিংসতায় এখন পর্যন্ত ফিলিস্তিনের ১৭৪ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্য ৪৭ টি শিশুও রয়েছে।
পবিত্র আল-আকসা মসজিদ, গাজা ও অন্যান্য ফিলিস্তিনি এলাকায় ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।
নিহতদের প্রতি শোক জানিয়ে তিনি আরও বলেন, ইসরায়েলের হামলা বিশ্বের মুসলমানদের অনুভূতিতে চরম আঘাত হেনেছে। মানবিক বিবেকসম্পন্ন যেকোনো ধর্মের মানুষের মনে এই অমানবিক হামলা নাড়া দিয়েছে। এই হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন।

ফখরুল বলেন, করোনার এই কঠিন সময়ে, পবিত্র রমজানে, শবে কদরে, জুমাতুল বিদায় ও পবিত্র ঈদুল ফিতরের দিনসহ এখনো ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের ন্যক্কারজনক ও নৃশংস হামলা চলছে। এই হামলা মানবতার বিরুদ্ধে এক জঘন্যতম অপরাধ। এই হামলা বিশ্বব্যাপী চলমান বর্বরতার আরেকটি ঘৃণ্যতম উদাহরণ হয়ে থাকবে।

ফিলিস্তিনে আল–জাজিরা, এপিসহ বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ইসরায়েলের হামলার সংবাদ যেন বিশ্ব না জানতে পারে, তাই গণমাধ্যমের কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বিএনপির এই মুখপাত্র বলেন, ইসরায়েলের এই অমানবিক হামলা ও হত্যাযজ্ঞ ফিলিস্তিনিদের অধিকার ও মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার ফিলিস্তিনিদের ন্যায্য ও জন্মগত অধিকার।

ঐক্যবদ্ধ মুসলিম উম্মাহকে মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক ফোরামে এক ও অভিন্ন ভাষায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলিদের হামলার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় যথাযথ ভূমিকা পালন করতে হবে। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা এই হামলার নিন্দা জানালেও তা যথেষ্ট নয়।

ইসরায়েলের হামলার বিরুদ্ধে এবং ইসরায়েলের দখলদারি থেকে ফিলিস্তিনকে মুক্ত করে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ, ওআইসি, ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।


এই ক্যাটাগরির আরো সংবাদ