শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

ঈদের দিন ছাড়া প্রতিদিনই খোলা সব কাস্টম হাউস

দর্পণ ডেস্ক / ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

দেশের সব কাস্টম হাউস শুধু ঈদের দিন বন্ধ থাকবে। ওই দিন ছাড়া বাকি দিনগুলোতে আমদানি–রপ্তানির কার্যক্রম সীমতি আকারে পরিচালনা করা যাবে। এ জন্য সব কাস্টম হাউসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবআির)।

গতকাল মঙ্গলবার এনবিআরের আদেশে বলা হয়েছে, ১৫ মে পর্যন্ত শুধু ঈদের দিন ছাড়া প্রতিদিনই সীমিত পরিসরে কাস্টম হাউসগুলো খোলা থাকবে। দেশের আমদানি–রপ্তানির কার্যক্রমকে গতিশীল ও ব্যবসা–বাণিজ্যের পরিবেশ স্বাভাবিক রাখতে এই আদশে দেওয়া হয়েছে। পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের সিংহভাগই সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এরপরই যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে। আর এ কাজের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে কাস্টমের। তাই ঈদের ছুটির মধ্যেও চট্টগ্রাম বন্দর ও বেনাপোল কাস্টম হাউসের পাশাপাশি ঢাকা, মোংলা, কমলাপুর আইসিডি ও পানগাঁও কাস্টম খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ব্যাংক বন্ধ থাকলে অনেক আমদানিকারক বিল অব এন্ট্রি দাখিল করতে চান না। তাই জরুরি প্রয়োজনে কার্যক্রম পরিচালনার জন্য সীমিত পরিসরে তুলনামূলক কম জনবল দিয়ে কাস্টম হাউস খোলা থাকবে।

করোনার কারণে এমনিতেই আমদানি পর্যায়ে শুল্ক-কর আদায় কমে গেছে। চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) আমদানি পর্যায়ে শুল্ক-কর আদায়ে প্রায় ২০ হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে।

এই সময়ে আমদানি পর্যায়ে অর্থাৎ, কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলোর মাধ্যমে ৫৩ হাজার ৯৮৮ কোটি টাকা শুল্ক-কর আদায় হয়েছে। যদিও উল্লিখিত সময়ে শুল্ক-কর আদায়ের লক্ষ্য ছিল ৭৩ হাজার ৬৯৩ কোটি টাকার।


এই ক্যাটাগরির আরো সংবাদ