শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

চাঁদপুরে ১২০কেজি জেলী যুক্ত গলদা চিংড়িসহ আটক: ২

সজীব দেবনাথ, চাঁদপুর / ৩০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ মে, ২০২১

চাঁদপুর হরিনা ঘাট নৌ পুলিশ ফাঁড়ি বিশেষ অভিযানে ১২০কেজি বিষাক্ত জেলী পদার্থ যুক্ত গলদা চিংড়ি এবং ১টি গাড়িসহ ২ পাচারকারীকে আটক করা হয়েছে।

বুধবার ভোরে চাঁদপুর হরিনা ঘাট এলাকা দিয়ে গাড়ির ভিতরে বিষাক্ত জেলি যুক্ত চিংড়ি মাছ নেওয়ার সময় তাদের আটক করা হয়।

চাঁদপুর নৌ পুলিশ সুপার মােঃ কামরুজ্জামানের নির্দেশে হরিনাঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, এসআই মােঃ রেদওয়ান আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্স সহ গােপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

চাঁদপুর সদর মডেল থানাধীন হরিনা ফেরীঘাটের ১নং পল্টন এর সামনে রাস্তার উপর হইতে ০২ (দুই) টি সাদা রংয়ের কসিটে বরফ দ্বারা আবৃত প্রতিটি কসিটে ১২০ কেজি গলদা চিংড়ি মাছ জব্দ করা হয়। এ সময় গাড়ির চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেল মাছ পাচারকারী মােঃ ইউসুফ তালুকদার (৩০),ও মােঃ জহির উদ্দিন (২৭) কে আটক করতে সক্ষম হবে নৌ পুলিশ।

নৌ পুলিশ ইনচার্জ রেদোয়ান আহমেদ জানান, প্রতিরাতে খুলনা থেকে হাইয়েস গাড়ির ভিতরে বিষাক্ত জেলি মিশ্রিত গলদা চিংড়ি মাছ হরিনা ফেরি ঘাট দিয়ে পাচার হয়। ঘটনার দিন হাইয়েস গাড়ি থেকে জেলি মিশ্রিত চিংড়ি মাছের কাটুন গাড়ি থেকে সিএনজি স্কুটারের উঠানোর সময় তাদের হাতেনাতে ধরা হয়। এসময় দুজনকে আটক করলেও চালক পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী জানা যায় এই জেলি মিশ্রিত ২ প্লাটুন বোঝাই ১২০ কেজি মাছ শাহরাস্তি কালিয়াপাড়ায় নেওয়া হতো।

আটককৃতদের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন এর ৫৮ ধারায় মামলা দায়ের করা হয় ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জেলি মিশ্রিত চিংড়ি মাছ গুলো মাটি খুঁড়ে গর্ত করে পুতে ফেলা হয়েছে। এ ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ