শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে হোপ ফর লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ মে, ২০২১

ফরিদগঞ্জের বালীথুবায় হোপ ফর লাইফ ফাউন্ডেশন এর পক্ষ থেকে এক মুঠো ঈদ এই শ্লোগানক সামনে রেখে সুবিধাবঞ্চিত ও অসহায় শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ মে) দুপুরে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আহসান হাবীব ও জেনারেল সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম বালীথুবা হেদায়েত নগর মাদ্রাসা মাঠে এ ঈদ উপহার তুলে দেন অসহায় মানুষগুলোর মাঝে। উপহার সামগ্রীর মধ্যে ছিল- চাউল,সেমাই- চিনি, গুড়ো দুধ, তেল,আলু, পেঁয়াজ ,সাবান।

হোপ ফর লাইফ ফাউন্ডেশন জেনারেল সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম বলেন-আমরা নিজ উদ্যোগে এই প্রথম অত্র এলাকার সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে থাকার লক্ষ্য নিয়ে হোপ ফর লাইফ ফাউন্ডেশন নামের এই সেবামূলক প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করছি। চলমান করোনা সংকটে ও সমাজের সুবিধাবঞ্চিত অসহায় মানুষের (এক মুঠো ঈদ) এ কথা ভেবেই এই ঈদ সামগ্রী বিতরণ করা। হোপ ফর লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণে সমাজের অভাব গ্রস্থদের মুখে ঈদের আনন্দ ফুটিয়ে তুলতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি। এছাড়াও আমাদের এ উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামীলীগের সদস্য আবু তালেব সরদার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামাল হোসেন তালুকদার,মাইনুল ইসলাম (মামুন),আকবর হোসেন , বাকী বিল্লাহ প্রমূখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ