শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

চাঁদপুরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে ইফার নিদের্শনা

এস. কাউসার, চাঁদপুর / ৩১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১

চাঁদপুরে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে ইফা ধর্ম মন্ত্রণালয়ের নিদের্শনার চিঠির কপি বিতরণ ও ই-মেইলে ১২টি নিদের্শনার কপি প্রেরণ করা হয়েছে।

চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো.খলিলুর রহমান ১১ মার্চ বেলা সাড়ে ১১ টায় জানিয়েছেন।

তিনি জানান,স্বাস্থ্যবিধি অনুসরণপুর্বক পবিত্র ঈদুল ফিতরের নামাজ ঈদগাহ বা খোলা মাঠের পরিবর্তে মসজিদের আয়তন ও মুসল্লী সংখ্যা বিবেচনায় মসজিদে আদায় করতে পেশ ইমাম বা খতিবদের নির্দেশনামূলক চিঠি প্রেরণ করা হয়েছে। প্রয়োজনে একাধিক জামায়াতে আদায় করতে পারবে।

জামায়াতের সময়সূচি আগেই মাইকিং করে মুসল্লীদের জানিয়ে দিতে হবে বলে তিনি জানান। নামাজ শেষে কোলাকুলি বা হেন্ডশেক বা হাত মেলানো পরিহার করতে বলা হয়েছে।

পাশাপাশি করোনা মহামারি থেকে মুক্তি পাওয়ার জন্যে ঈদুল ফেতরের নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করার জন্যে ধর্মমন্ত্রাণালয়ের নির্দেশে বলা হয়েছে ।

উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো.খলিলুর রহমান বলেন,‘ আগামিকাল বুধবার চাঁদপুর পৌর সভার আয়োজনে চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যা ৬ টায় চাঁদপুর শহরের খোলা-মেলা কোনো এক স্থানে হবে। চাঁদপুর জেলার মান্যবর জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে স্বাস্থ্য মেনে অনুষ্ঠিত হবে।’

প্রসঙ্গত, চাঁদপুর জেলার ৮ উপেজেলায় ৭ হাজার ২শ ৪২টি মসজিদে ১ হাজার ২শ ৩৬ টি শিশু শিক্ষালয় রয়েছে। এর মধ্যে ১ হাজার ৪শ ১০ টি পাঞ্জেগানা মসজিদ । বাকিগুলো জামে মসজিদ । প্রায় সাড়ে ৩ শ ইমাম বা খতিব রয়েছেন যারা সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত। মসজিদ সহ অন্যান্য বিষয়গুলো মনিটরিং করার জন্যে ৮ জন সরকারিভাবে নিযোগকৃত সুপারভাইজার রয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ