শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

চাঁদপুরে ৪শতাধিক পরিবার পেলো প্রধানমন্ত্রীর ঈদ উপহার

সজীব দেবনাথ, চাঁদপুর / ৩০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১

চাঁদপুর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সমাগ্রী পেয়েছে প্রতিবন্ধী, বিধবা ও ষাটোর্ধ্ব বৃদ্ধসহ দুস্থ ৪ শতাধিক পরিবার।

মঙ্গলবার (১১ ই মে) সকাল ১১টার দিকে চাঁদপুর স্টেডিয়াম মাঠে এসব খাদ্য সমাগ্রী দুস্থ লোকদের হাতে তুলেদেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।

এসময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, প্রধানমন্ত্রীর দেয়া উপহার আপনাদের জন্য দেয়া হয়েছে, যাতে করে ঈদের দিনে কমপক্ষে একবেলা পরিবার পরিজন নিয়ে ভালো খেতে পারেন। কারণ অনেক সময় দেখেছি ঈদসহ উৎসবের দিনে আপনাদের কোন ভালো আয়োজন থাকে না। আবার অনেকে অনাহারে-অর্ধহারে থাকেন।বিষয়টি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপলব্দি করতে পেরে প্রত্যেক উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায় ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পাঠিয়েছেন। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই অর্থের সাথে আরো যোগ দিয়ে আপনাদের আজকের এই উপহার দিয়েছি।

তিনি আরো বলেন, ঈদ মানে আনন্দ ও পরিবার পরিজন নিয়ে খুশিতে থাকা। আমরা যারা ভালো অবস্থানে আছি, ভালো খেয়ে থাকবো। আপনারা যারা রাস্তাঘাটে আছেন, যাদের আশ্রয় নেই, তারা না খেয়ে থাকবে এটা হয় না। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আপনাদের কথা চিন্তা করে এগিয়ে এসেছেন, তেমনি আমরাও এগিয়ে এসেছি।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এর সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক, মো. ইবনে আল যায়েদ হোসেন, কাজী মো. মেশকাতুল ইসলাম, এআরএম জাহিদ হাসান, রেশমা খাতুন ও দেবযানী কর উপস্থিত ছিলেন।

উপহার বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন চাঁদপুর জেলা প্রশাসক কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক টিমের সদস্যবৃন্দ।এর আগে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে লকডাউনে কর্মহীন হয়ে পড়া ৮ দফায় ৪ হাজার লোকের মাঝে জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ বিতরণ করা হয়।

বিতরণকৃত ঈদ উপহারের মধ্যে ছিলো-৫ কেজি চাল, এক লিটার সয়াবিন তেল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, দুই প্যাকেট সেমাই, ১টি সাবান ও দু’টি মাস্ক।


এই ক্যাটাগরির আরো সংবাদ