শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

বেশি সময় কম্পিউটার ব্যবহারে শুকিয়ে যেতে পারে চোখের পানি

লাইফস্টাইল ডেস্ক / ৩১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১

নানা রোগের কারণে চোখের পানি শুকিয়ে যেতে পারে। তবে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, চোখের পানি শুকিয়ে যাওয়ার অন্যতম একটি কারণ বেশি সময় ধরে কম্পিউটার ও মোবাইল ফোনের ব্যবহার।

এ ব্যাপারে ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের গ্লকোমা বিভাগের প্রধান, গ্লকোমা বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. মো. জাফরুল হাসান বলেন, আমরা ডিজিটাল যুগে আছি। আমাদের বেশির ভাগ সময়ই ল্যাপটপ, কম্পিউটার, স্মার্ট ফোন ব্যবহার করতে হয়। এটাও চোখ শুকিয়ে যাওয়ার একটা কারণ হিসেবে কাজ করতে পারে।

তিনি বলেন, আমাদের চোখের দুইপাশে দুইটা গ্ল্যান্ড আছে। সেখান থেকে প্রতিনিয়ত পানি সিক্রেশন হচ্ছে।  সিক্রেশন হয়ে আমাদের চোখে দুইটা নালি আছে, সেখান থেকে নাক দিয়ে চলে যায়। এই পানিটা সর্বক্ষণ আসতেছে এবং পানিটাকে ধরে রাখার জন্য বাইরে থেকে একটা তৈলাক্ত সিক্রেশন হচ্ছে। এ সবকিছু মিলে যে একটা কম্পনেন্ট আছে সেটা চোখটাকে ভেজা ভেজা রাখছে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া।

কোনো কারণে যদি সিক্রেশন বন্ধ হয়ে যায়, অথবা সিক্রেশন হচ্ছে কিন্তু পানিটাকে ধরে রাখতে পারছে না, শুকিয়ে যাচ্ছে। এটা কিছু রোগের কারণেও হয়। যেমন আর্থাইটিস এর বিভিন্ন রোগ, থাইরয়েড। এসব কারণে চোখটা শুকনা লাগে। সেজন্য আমাদের সঠিক কারণ নির্ণয় করে চিকিৎসা নিতে হবে।

ল্যাপটপ, কম্পিউটার ও স্মার্টফোন ব্যবহারে এই চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ, ল্যাপটপ, কম্পিউটার স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ২০ মিনিট করে ব্যবহার করতে হবে। ২০ মিনিট ব্যবহার করার পর আপনি ২০ সেকেন্ড বা এক মিনিটের জন্য অন্যদিকে একটু দূরে তাকাবেন বা একটু সবুজের দিকে তাকাবেন। এক থেকে দুই মিনিট চোখকে বিশ্রাম দিবেন।

এক্ষেত্রে ল্যাপটপ, কম্পিউটার ব্যবহার করার সময় আপনার বসার লেভেল এবং আপনার কম্পিউটার রাখার লেভেলটা যেন ঠিক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আপনার পরিবেশটা খেয়াল রাখতে হবে। আপনি সেন্ট্রাল এসিতে আছেন, নাকি নরমাল পরিবেশে বসে কাজ করছেন সেটিও দেখার বিষয়। সেন্ট্রাল এসিতে থাকার ফলে চোখটা শুকনা হয়ে যায়। সবকিছু মেনে সর্তকতা অবলম্বন করতে হবে। আর এরপরও সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে বা ড্রপ ব্যবহার করতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ