শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

মতলব দক্ষিণে ধান ক্রয়ের উদ্বোধন

ইকবাল হোসেন, মতলব (দ:), চাঁদপুর / ৩৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ মে, ২০২১

মতলব দক্ষিণ উপজেলার প্রকৃত কৃষকের কাছ থেকে চলতি মৌসুমে বোরো ধান ক্রয়ের উদ্বোধন করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ।

বৃহস্পতিবার (৬ মে)বেলা সাড়ে ১১ টায় উপজেলা খাদ্য গুদামে ধান ক্রয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, সরকার প্রতি বছর প্রকৃত কৃষকের কাছ থেকে ন্যায্য দামে ধান ক্রয় করে থাকে। উপজেলার কোন কৃষক যদি ৪০ কেজি ধানও খাদ্য গুদামে বিক্রির জন্য নিয়ে আসলে ক্রয় করা হবে। ধান বিক্রয়ের ক্ষেত্রে দালালদের খপ্পরে না পড়ে সরাসরি খাদ্যগুদামে এসে ধান বিক্রির আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে ধান ক্রয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (অতিরিক্ত) আইয়ুব আলী, মতলব সদর উপজেলার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, নায়েরগাঁও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃআলাউদ্দিন প্রমুখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জানান, চলতি মৌসুমে মতলব দক্ষিণ উপজেলার সকল প্রকৃত কৃষকের কাছ থেকে ৬শত ৩৩ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ উদ্বোধনী দিনে ২ জন কৃষকের কাছ থেকে ১ মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। প্রতি কেজি ২৭ টাকা দরে শুকনো ধান প্রকৃত কৃষকরা সরাসরি উপজেলার দুই খাদ্যগুদামে বিক্রয় করতে পারবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ