শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

“মাদার তেরেসা” পদক পেলেন ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া / ৩৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
ইঞ্জিনিয়ার জসীম উদ্দিনের মাদার তেরেসা পদক লাভ।

 জাতীয় মাদার তেরেসা পদক পেয়েছেন জাপান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন। দেশের সমাজ সেবা ও রাজনীতিতে বিশেষ অবদানের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়।

শনিবার (২১ নভেম্বর) ২২/১ তোপখানা রোড ঢাকায় শিশু কল্যান পরিষদ কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু মুজিব বর্ষে আমাদের প্রাপ্তি ও প্রত্যাশা জননেত্রী সফল প্রধান মন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রোড মডেল বিশ্ব শান্তি কামনা ও জাতীয় পদক মাদার তেরেসা পদক প্রদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম এ নাজিম উদ্দিন আল আজাদ এই সম্মাননা পদক তুলে দেন। এসময় প্রধান আলোচক ছিলেন (অবঃ) দায়রা জজ মিঞা মোহাম্মদ আলী আকবর আজিজি। সভাপতিত্ব করেন হাকীম মাওলানা আনছার আহমেদ সিদ্দিকী প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটি। অনুষ্ঠানটি সঞ্চালন করেন মাওলানা কাজী মারুফ বিল্লাহ সাধারণ সম্পাদক।

ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন প্রধান জাপানে অবস্থান করায় পদকটি তার ব্যাক্তিগত সহকারী ম্যানেজার মোঃ জামাল হোসেন মিয়াজী গ্রহণ করেন।

ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন প্রধান তার এই পুরুষ্কার বাংলাদেশের জনগণকে উৎসর্গ করেছেন বলে জানান। তিনি বলেন, ‘যে কোন পুরস্কারই আনন্দের, আমার ক্ষুদ্র জীবনে বিভিন্ন সামাজিক কাজে অনেক পুরস্কার পেয়েছি। কিন্তু আজকে মাদার তেরেসা পদকটি যে অমূল্য সম্মাননা প্রদান করেছে তাতে আমি অনুপ্রাণিত ও কৃতজ্ঞ। আমার এই অর্জন বাংলাদেশের সকল জনগণকে উৎসর্গ করছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ