শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

পশ্চিমবঙ্গে যেই আসুক ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

দর্পণ প্রতিবেদন / ৪২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ মে, ২০২১
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। (ফাইল ফটো)

পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক না কেন, তাদের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।তিনি বলেন, পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক না কেন তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক একই রকম থাকবে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. মোমেন বলেন, ভারত আমাদের বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশ। ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে।

নির্বাচনে মমতার বিজয়ে তিস্তার পানি চুক্তি আবার ঝুলে যাবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে আমরা আগের মতোই কাজ করে যাব।এতে কোনো সমস্যা হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ