শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাঠে নেমেছে পুলিশ

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৪৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জে করোনা ভাইরাসে আতঙ্ক নয়, দরকার সচেতনতা ও সতর্কতা’ এই স্লোগানকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাঠে নেমেছে থানা পুলিশ।

বুধবার (২৮ এপ্রিল) উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, হাটবাজার ও জনসমাগমস্থলে মাস্ক বিতরণের মাধ্যমে জনগণকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে মাঠে কাজ করছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

এসময় সচেতনতার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপে সংক্রমণ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক পরার জন্য প্রচার-প্রচারণা, মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে উদ্ধুব্ধ করতে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাননীয় আইজিপি মহোদয় এবং চাঁদপুর জেলা পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় হাট বাজার এবং মার্কেট সমূহে মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করতে ঝটিকা অভিযান পরিচালনা করা হচ্ছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় মানুষকে সুরক্ষিত রাখতে এসব কর্মসুচী অব্যাহত থাকবে বলে জানান তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ