শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

একমাত্র রাজনীতি হচ্ছে মানুষকে বাঁচানো: কাদের

দর্পণ ডেস্ক / ৩৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
ওবায়দুল কাদের (ফাইল ফটো)

করোনাভাইরাসের সংক্রমণের সময়ে রাজনীতি না করে যার যার অবস্থানে থেকে সবাইকে মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, করোনার এই ভয়াবহ বিস্তার রোধে এখন একমাত্র রাজনীতি হচ্ছে মানুষকে বাঁচানো।

আজ সোমবার সকালে কুমিল্লা সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভা থেকে তিনি এই আহ্বান জানান। ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হন।

আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেন,  জীবিকার আগে জীবন। তাই করোনার এই সময়ে জীবন বাঁচাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মানুষের জীবন ও জীবিকার দিকেও নজর রাখতে হচ্ছে সরকারের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণতার সঙ্গে সবকিছু নিয়ন্ত্রণ করছেন।

করোনার এই সময়ে রাজনীতি করা সমীচীন নয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি সরকারের বিরুদ্ধে যেভাবে অনবরত মিথ্যাচার করে যাচ্ছে, সে কারণে এসব মিথ্যাচারের জবাব সরকারের পক্ষ থেকে দিতে হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির অনেক নেতার ওষুধ কোম্পানি আছে। এ ওষুধ কোম্পানিগুলোর মাধ্যমে বিএনপির চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ আছে। কিন্তু সেটাও তারা করছে না। তিনি বলেন, আওয়ামী লীগের কর্মীদের কৃষকের ধান কেটে দেওয়ার মতো কর্মসূচিও তো বিএনপির নেতারা করতে পারে না। তিনি বলেন, বিএনপি শুধু মিথ্যাচার আর অপপ্রচারের রাজনীতিকে আঁকড়ে ধরে আছে। সাম্প্রদায়িক অপশক্তিকে সন্ত্রাস ও জ্বালাও পোড়াও–এর রাজনীতিতে উসকানি দিচ্ছে, যা জনগণ আশা করে না।

হেফাজতে ইসলাম তাদের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করছে। তবে শুধু বিলুপ্ত করলেই হবে না উল্লেখ করে ওবায়দুল কাদের জানান, সাম্প্রদায়িক সহিংসতার রাজনীতিও বিলুপ্ত করতে হবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, মনে রাখতে হবে ভ্যাকসিনই একমাত্র সমাধান নয়। মাস্ক না পরলে ভ্যাকসিনে কোনো কাজ হবে না।


এই ক্যাটাগরির আরো সংবাদ