শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

মতলবের নন্দীখোলায় ৪ ঘর আগুণে পুড়ে ছাই; ক্ষতির পরিমান ৩৫ লক্ষ টাকা

মো: রবিউল আলম, মতলব (দ;) (চাঁদপুর) / ৪৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের নন্দীখোলা গ্রামের হাজী বাড়ীতে ২৫ এপ্রিল (রোববার) রাত সাড়ে ১০টায় অগ্নি-সংযোগের ঘটনায় ৪টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।

এতে ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ লক্ষ টাকা ধারনা করা হচ্ছে। হাজী বাড়ীর মৃত আবদুর রহমানের পুত্র মজলু মিয়ার বসত ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এতে মজলু মিয়ার বসত ঘর ও রান্না ঘর, তার ভাই মনির হোসেন ও এই বাড়ীর শাহজাহান, হাছান ও মোখলেছের বসত ঘর পুড়ে ছাই হয়ে হয়ে যায়।

খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের একটি দমকল বাহিনী ঘটনাস্থলে রাত সাড়ে ১১ টার সময় গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাড়ীর অন্যান্য ঘরগুলো রক্ষা পায়।

মজলু মিয়া জানান, তার ঘরে নগদ দুই লক্ষ টাকা ও আসবাবপত্রসহ প্রায় ২০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি নি:স্ব হয়ে গেছেন। তিনি ও তার স্ত্রী অসুস্থ হয়ে কুমিল্লায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কোন বিবরণ উপলভ্য নেই।খবর পেয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাদের আর্থিক সহযোগিতা করার আশ্বাস্ত করেন

এ সময় উপস্থিত ছিলেন, মতলব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রবিউল ইসলাম খান, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান মোল্লা প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ