শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

শাহরাস্তিতে মুক্তিযোদ্ধার সন্তানদের উপর অতর্কিত হামলায় গুরুতর আহত: ৩

রফিকুল ইসলাম পাটোয়ারী, শাহরাস্তি (চাঁদপুর) / ৫১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

চাঁদপুরেরশাহরাস্তিতে মুক্তিযোদ্ধার সন্তানদের উপর অতর্কিত হামলা অভিযোগ পাওয়া গেছে।
রোববার  ২৫ এপ্রিল রাজাখা বাজারে এই হামলার ঘটনা ঘটে । হামলায় গুরুতর আহত হয়েছে শাহরাস্তি পৌরসভা বিশারা (কালিগঞ্জ) গ্রামের বীর মুক্তিযুদ্ধা আব্দুল মান্নান পাটোয়ারী বড় ছেলে পল্লী চিকিৎসক মোঃ মাসুদুর রহমান শাহীন (৫০), মেজো ছেলে মাহবুবুর রহমান স্বপন (৪৫), রাজাখা গ্রামের মৃত আব্দুল বারেক এর পুত্র মোঃ আবুল কালাম।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, বিষারা গ্রামের মিন্নত আলীর পুত্র মোঃ জাহাঙ্গীর রোববার সন্ধ্যায় রাজাখা বাজারে মাকসুদুর রহমান সাহিনের  উপর অতর্কিত হামলা চালায়। ওই সময় স্থানীয়রা আহত অবস্থায় মাহবুবুর রহমান স্বপন ও মাকসুদুর রহমান কে উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে আহত মাহবুবুর রহমান স্বপন জানান, আমি ইফতারের পরে আমার স্ত্রী সহকারে মোটরসাইকেল যোগে রাজাখা বাজারে প্রবেশ করি। ওই সহময় দেখতে পাই জাহাঙ্গীর আমার বড় ভাইয়ের  বেদম প্রহার করছে। ভাইকে বাঁচাতে এগিয়ে আসলে আমাকে দেশীয় অস্ত্র দিয়ে আমার মাথায় কুপিয়ে জখম করে। হাসপাতালে গেলে ডাক্তার আমার মাথার ৬ টি সেলাই করে।
জাহাঙ্গীরের অত্যাচারে বাড়ির দশটি পরিবার তার কাছে জিম্মি অবস্থায় বসবাস করে। সে সবসময় চলাফেরার সময় সাথে দেশীয় অস্ত্র নিয়ে চলাফেরা করে । আমরা মুক্তিযোদ্ধার সন্তান হয়েও আজকে এই স্বাধীন দেশে নিরাপত্তাহীনতায় ভুগছি। জাহাঙ্গীরের অত্যাচার নির্যাতনের বিষয়ে গত কয়েকদিন পূর্বে স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। বিষয়গুলো বেশ কয়েকবার পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে । আমরা প্রশাসনের কাছে তার গ্রেপ্তারের জোর দাবি জানাই ।
হামলার পর জাহাঙ্গীর পলাতক রয়েছে। এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ