শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

ডেন্টালের ভর্তি পরীক্ষা পেছাল

ঢাকা ব্যুরো / ৩৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

করোনা পরিস্থিতি বিবেচনায় পেছাল ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা। ৩০ এপ্রিলের পরিবর্তে পরীক্ষাটি আগামী ১১ জুন অনুষ্ঠিত হবে।

আজ (২৫ এপ্রিল) স্বাস্থ্য শিক্ষা ও অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিডিএস কোর্সের সকল সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা কোভিড-১৯ মহামারীর দ্বিতীয় ঢেউ জনিত কারণে ৩০ এপ্রিলের পরিবর্তে আগামী ১১ জুন অনুষ্ঠিত হবে।

পরীক্ষাটি আগামী ৩০ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থী-অভিভাবক ও বিভিন্ন মহল থেকে পরীক্ষাটি পেছানো দাবি জানানো হয়।

এর আগে গত ২৭ মার্চ দুপুর ১২টা থেকে আবেদন শুরু হওয়া অনলাইনে আবেদন ১৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়।

গত ২৩ মার্চ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব স্বাক্ষরিত নীতিমালায় বলা হয়, বাংলাদেশের নাগরিক শিক্ষার্থীরা ২০১৭ বা ২০১৮ সালে এসএসসি বা সমমান এবং ২০১৯ বা ২০২০ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন, জীববিজ্ঞানসহ উভয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা ভর্তির আবেদন করার যোগ্য হবেন। ২০১৭ সালের আগে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

তিনি আরও বলেন, এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে নয় হতে হবে।

সকল উপজাতী ও পার্বত্য জেলার প্রার্থীদের ক্ষেত্রে মোট জিপিএ কমপক্ষে আট হতে হবে। তবে এককভাবে কোনও পরীক্ষায় জিপিএ সাড়ে তিন থাকতে হবে।

সকলের জন্য এইচএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ সাড়ে তিন থাকতে হবে। লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম নম্বর পেলে অকৃতকার্য বলে গণ্য হবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ