শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

নিজস্ব প্রতিবেদক / ৪০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে একদিনে ১১ জনের মৃত্যু হয়েছে, যা জেলায় এ যাবৎকালের সর্বোচ্চ।

জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১ জন মারা গেছেন। এর মধ্যে আটজন ছিলেন চট্টগ্রাম মহানগরীর বাসিন্দা, আর তিনজন বিভিন্ন উপজেলার।

এ নিয়ে এপ্রিল মাসের ২৪ দিনে করোনাভাইরাসে মোট ১০৯ জনের প্রাণ গেল চট্টগ্রাম জেলায়।

জেলায় ২৪ ঘণ্টায় এত বেশি মানুষের মৃত্যু এর আগে আর হয়নি বলে জানিয়েছেন সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী।

গত ১০ এপ্রিল সিভিল সার্জন কার্যালয় এক দিনে নয় জনের মৃত্যুর খবর দিয়েছিল, সেটাই ছিল এতদিন জেলার রেকর্ড।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় এক হাজার ৩৩০টি নমুনা পরীক্ষা করে নতুন ১৭১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাদের ১৪১ জন মহানগরীর এবং ৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন বলেন, নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আগের চেয়ে কমেছে। জেলায় শনাক্তের হার যেখানে ২৪ শতাংশ পর্যন্ত উঠেছিল, তা এখন ১৪ শতাংশে নেমেছে।

এ নিয়ে চট্টগ্রামে শনাক্ত কোভিড-১৯ রোগীর মোট সংখ্যা দাঁড়াল ৪৮ হাজার ৮৮৭ জনে। তাদের মধ্যে মোট ৪৯৭ জনের মৃত্যু হয়েছে।

 

Shares
facebook sharing button
messenger sharing button
twitter sharing button
pinterest sharing button
linkedin sharing button
print sharing button


এই ক্যাটাগরির আরো সংবাদ