শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

চাঁদপুরে ২ লক্ষাধিক স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী বিতরণ

সজীব দেবনাথ, চাঁদপুর / ৪২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

চাঁদপুর জেলা পরিষদের পক্ষ থেকে মহামারি করােনা ভাইরাসের সংক্রমণ রোধে সোয়া ২লক্ষ মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটেশন বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (২৫ এপ্রিল) সকাল ১০টায় এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গণি পাটওয়ারী।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, এই কর্মসূচিতে সর্বমোট ১লক্ষ ৫২ হাজার মাস্ক, ৭০ হাজার সাবান ও ৪ হাজার হ্যান্ড স্যানিটেশন বিতরণ করা হবে। যা প্রাথমিকভাবে জেলার সকল ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা কারগার, শিশু পরিবার, পুলিশ লাইন, স্বাস্থ্য বিভাগ, প্রেসক্লাব ও জেলা পরিষদের সকল সদস্যদের মাঝে বিতরণ করা হবে। পরবর্তীতে উল্লেখিত প্রতিষ্ঠানের মাধ্যমে মাঠ পর্যায়ে তা বিতরণ করা হবে।

জেলা পরিষদের উপ সহকারী প্রকৌশলী মো. ইকবাল হোসেন জানান, এর মধ্যে জেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের প্রতিটিতে ৬০০ টি মাস্ক, ৪৩২টি সাবান ও ২৪টি হ্যান্ড স্যানিটেশন, সকল পৌরসভায় ১হাজার মাস্ক ও ২৪টি হ্যান্ড স্যানিটেশন, সকল উপজেলা পরিষদের প্রতিটিতে ৫০০ টি মাস্ক, ৪৩২টি সাবান ও ২৪টি হ্যান্ড স্যানিটেশনো, জেলা পরিষদের সকল সদস্যের প্রত্যেকের মাধ্যমে ১হাজার মাস্ক, ৫০৪ টি সাবান ও ২৪টি করে হ্যান্ড স্যানিটেশন দেয়া হবে। রােববার জেলা পরিষদ অফিস থেকে পুরো জেলায় এসব স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ