শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

২৯ বছর আগে হারানো মতলবের মাসুদ ফিরে এল মা-বাবার বুকে

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ৪৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

শিশুকালে হারিয়ে যাওয়া মাসুদ ২৯ বছর পর ফিরে এর মা-বাবার বুকে । বৃহস্পতিবার(২৩ এপ্রিল)  জনপ্রিয় রেডিও উপস্থাপক আর জে কিবরিয়ার ‘আপন ঠিকানা’ অনুষ্ঠানে তিনি মাসুদের হারিয়ে যাওয়া বাবা মাকে স্টুডিওতে নিয়ে আসেন। অনুষ্ঠানে মাসুদের সাথে তার পরিবারের মিল ঘটিয়ে দেয় আরজে কিবরিয়া।

দীর্ঘ ২৯ বছর পর নিজের ছেলেকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পরে মাসুদের বাবা-মা৷যদিও পরিচয় নিশ্চিত হওয়ার জন্য উভয়ের বিভিন্ন স্মৃতি ও তথ্য মেলানো হয়। সবুজ বর্তমানে তার বাবা-মায়ের সঙ্গে নিজ বাড়িতে অবস্থান করছেন।

মাসুদ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দেওয়ানজীকান্দি গ্রামের বাচ্চু মোল্লার বড় ছেলে । ১৯৯০ কিংবা ১৯৯১ সালে দিকে তার চাচা খোরশেদ মোল্লা সাথে ঢাকা মুগদা পাড়ায় বেড়াতে আসে।

ঢাকা আসার একদিন পর চাচাতো ভাই বোনদের সাথে রাস্তায় খেলতে খেলতে হারিয়ে যায় মাসুদ। ৫/৬ বছরের মাসুদ তখন অনেক খুঁজেও নিজের চাচার বাসা আর চিনতে পারেনি। পরিবারের কতো আহাজারি তখনকার সময় সকল পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দিয়েও, ঢাকা শহরের বিভিন্ন স্থানে মাইকিং করেও খোঁজ মিলে নি মাসুদের।

দীর্ঘ তিন দশক পুত্র শোকে ভুগে পরিবারটি। কিন্তু দীর্ঘ তিন দশক পর হারানো সূর্য আবার খুঁজে পাবে কে জানতো। কিছু দিন আগে আরজে কিবরিয়ার ব্যাক্তিগত ইউটিউব চ্যালেন থেকে প্রকাশিত “আপন ঠিকনা” নামক একটি অনুষ্ঠানে নিজের আপন ঠিকানা খুঁজতে আসে মাসুদ। সেখানে এসে নিজের হারিয়ে যাওয়া অতীতের স্মৃতি যতটুকু মনেছিলো তা তুলে ধরে।

৫/৬ বছরের বাচ্চা মাসুদ কিছু স্মৃতি মনে রাখতে পারলেও, মনে রাখতে পারে নি নিজের জন্ম স্থান চাঁদপুর এর কথা। হারিয়ে যাওয়ার পর সে এতটুকু ই বলতে পেরেছিলো যে তার গ্রামের বাড়ি কুষ্টিয়া, এবং সে চাচার সাথে লঞ্চে করে ঢাকা এসেছে৷ এর পর হারিয়ে যায় পরিবার থেকে ২৯ টি বছর।

আরজে কিবরিয়ার অনুষ্ঠান “আপন ঠিকানা” ১৬ নাম্বার এপিসোড প্রকাশিত মাসুদের পরিবার হারানোর কথা বলে। পরে তা জানতে পারে মাসুদের পরিবার। আরো জানাযায় যে, মাসুদ যে মা,বাবার কাছে এই দীর্ঘ ২৯ বছর পর্যন্ত যাদের কাছে বড় হয়েছে তার সেই মা, বাবা কেউ ই বেঁচে নেই।

অনুষ্ঠানটি দেখার পর নানা মাধ্যমে মাসুদের পরিবার যোগাযোগ করে,আরজে কিবরিয়া এবং মাসুদের সাথে।

অবশেষে আরজে কিবরিয়ার স্টুডিও তে মাসুদের সাথে তার পরিবারের মিল ঘটিয়ে দেয় আরজে কিবরিয়া। যদিও অনেক প্রমাণ বা তথ্যাদি হাতে পেয়েই শনিবার দীর্ঘ ২৯ বছর পর পরিবারের কাছে মাসুদের পরিচয় করিয়ে দেয়। মাসুদের জীবনের হারিয়ে যাওয়া ঠিকানা বুঝিয়ে দেয়৷

দীর্ঘ ২৯ বছর পর নিজের ছেলে কে পেয়ে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পরে মাসুদের মা বাবা৷ দীর্ঘ ২৯ বছর পর হারানো ছেলেকে পেয়ে অনেক খুশি মাসুদের পরিবার। যা ভাষায় প্রকাশ করা যাবে না।

বাবা মায়ের কোলে ফিরে আসা মাসুদ েবলেন, ‘এতগুলো বছর পর হারিয়ে যাওয়া বাবা মাকে ফিরে পেয়েছি সে আনন্দ এবং উপলব্ধির বিষয়টি মুখের ভাষায় প্রকাশ করা যাবে না। বাবা মায়ের সঙ্গে কয়েকটি দিন কাটানোর ইচ্ছা আছে।’

মানুষের কৌতূহল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘অঅসার পর থেকেই আশেপাশের এবং বিভিন্ন গ্রামের মানুষ এক নজর দেখার জন্য ভিড় জমাচ্ছে বাড়িতে সারারাত বাড়ির উঠোনে বসে ছিলাম। বাবা কি ফিরে পেয়েছি পরিবার ফিরে পেয়েছি খুব ভালো লাগছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ