শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

হাজীগঞ্জে ডিএনসির অভিযানে ২৬শ’ পিস ইয়াবাসহ আটক: ১

বিশেষ প্রতিনিধি / ৪৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি)এর মাদক বিরোধী অভিযানে ২৬শ’ পিস ইয়াবাসহ মোঃ সোহেল হোসেন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েেছ। 

রোববার (২৫ এপ্রিল) ভোরে হাজীগঞ্জ উপজেলার পশ্চিম মকিমাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিএনসির সূত্রে জানা যায়, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক এ.কে.এম দিদারুল আলম এর নেতৃত্বে সংঙ্গীয় সদস্যরা হাজীগঞ্জ উপজেলার পশ্চিম মকিমাবাদ গাইন বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সোহেল হোসেনের বসতঘর তল্লাশি করে ২২শ’ পিস এবং কবির হোসেন ডিএনসির উপস্থিতি টের পেয়ে ৪শ পিস ইয়াবা ফেলে রেখে পালিয়ে যায়।

আটককৃত মোঃ সোহেল হোসেন হাজীগঞ্জ উপজেলার পশ্চিম মকিমাবাদ এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে। অপর আসামী মোঃ কবির হোসেন (২৭) জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

সকালে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক এ.কে.এম দিদারুল আলম বাদী হয়ে হাজিগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৭,তাং-২৫/৪/২০২১।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক এ.কে.এম দিদারুল আলম জানান, আসামীরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে অবৈধ মাদক ব্যবসা করে আসছে। আটক আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৩ লাক টাকা।


এই ক্যাটাগরির আরো সংবাদ