শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

লকডাউন কার্যকরে তৎপর শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ

রফিকুল ইসলাম পাটোয়ারী, শাহরাস্তি (চাঁদপুর) / ৩৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
ফাইল ফটো

শাহরাস্তি থানা পুলিশের পক্ষ হতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন কার্যকরে উপজেলার বিভিন্ন জনসমাগম স্থলে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতামূলক প্রচারণা অব্যহত রয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) দিনব্যপী উপজেলার বিভিন্ন এলাকায় লকডাউন নিশ্চিতকরণে জনসমাগম স্থলে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, লকডাউন পরিস্থিতিতে অবাধ যাতায়াত না করা, সরকার নির্দেশিত দোকানপাট বন্ধ রাখা, মাস্ক পরিধান করা ও স্বাস্থ্য বিধি মেনে চলাফেরা করা সহ বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে সচেতন রাখতে উপজেলার ঠাকুর বাজার, কালিবাড়ি, সূচীপাড়া, কালিয়াপাড়া ও চিতোষী এলাকায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে পুলিশ শনিবার দিনভর প্রচারণা চালিয়েছে।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, কাঁচা বাজার, ঔষধের দোকানসহ প্রশাসন নির্দেশিত প্রতিষ্ঠানগুলো ব্যতীত অন্যসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। এছাড়া সংক্রমণ হতে বাঁচাতে সকলকে লকডাউন মেনে চলার অনুরোধ জানান তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ