শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ৪০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জে লকডাউন না মানায় ৫ মামলা নগদ ৪ হাজার ১’শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে জনসচেতনতার লক্ষে হাজীগঞ্জ বাজার ও উপজেলা বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লকডাউন না মানায় ৫জন ব্যবসায়ীকে এই জরিমানা করেন তিনি।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের আলোকে ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের নির্দেশনা মোতাবেক এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ বাজার ও রামচন্দ্রপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। এ সময় তিনি লকডাউনের বিধি-নিষেধ মানায় ৫টি মামলায় ৫ জনকে নগদ ৪ হাজার ১শত টাকা জরিমানা করেন।

জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। তিনি বলেন, সরকারের নির্দেশনা মেনে চলুন। নিজে সুস্থ থাকুন এবং অপরকেও সুস্থ থাকতে সহযোগিতা করুন। এ সময় পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সতর্ক করা হয়।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিল, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ