শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে আড়াই লাখ বাগদা চিংড়ির পোনা সহ আটক: ১

সজীব দেবনাথ, চাঁদপুর / ৪২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

সরকার ঘোষিত মার্চ-এপ্রিল দুই মাস নদীতে জাটকাসহ সব ধরনের মাছ শিকার বন্ধের কঠোর নির্দেশনা থাকলেও মানছে না কিছু অসাধু জেলে। তারই ধারাবাহিকতায় বাগদা চিংড়ির পোনা নিধন বন্ধে চাঁদপুর হরিণা ঘাট নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে মেঘনা নদী থেকে আড়াই ল‍াখ পিস বাগদা চিংড়ির পোনা পাচারকালে একজনকে আটক করা হয়েছে।


শুক্রবার (২৩ এপ্রিল) সকালে হরিণা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাসিম হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বাগদা চিংড়ির পোনাসহ সেকান্তর বেপারী নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে জব্দকৃত বাগদা চিংড়ির পোনা অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।


সরকারি আইন অমান্য করে অবৈধভাবে চাঁদপুরের হরিণা এলাকার কয়েকটি চক্র খুলনা ও সাতক্ষীরা থেকে আসা বহিরাগত জেলেদের এনে মেঘনা নদীর পাড় থেকে এই বাগদা চিংড়ির পোনা নিধন করে। ওই পোনা খুলনায় পাচার করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি।


নৌ পুলিশের ইনচার্জ মোহাম্মদ নাসিম হোসেন জানান, নদী থেকে ধরে পাচারকালে খবর পেয়ে একটি নৌকাসহ প্রায় আড়াই লাখ পিস বাগদা চিংড়ির পোনাসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পাচারকারী মূল হোতা শাহাদত হাওলাদার নজু দেওয়ানসহ ১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। জাটকা ও বাগদা চিংড়ির পোনা রক্ষায় মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ