শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

হাইমচরে জাটকা ধরায় ১০ জেলে আটক

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের পোনা জাটকা ধরায় ১০ জেলকে আটক করেছে নৌপুলিশ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোরে তাদেরকে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকা থেকে জাটকা নিধনকালে হাতেনাতে আটক করেন হাইমচর নীলকমল নৌ-পুলিশ।

আটক জেলেরা হলেন- চাঁদপুর শহরের ৬নং ওয়ার্ড মাষ্টার ঘাট এলাকার নজরুল (২৮), জাহাঙ্গীর হোসাইন (২১), দেলোয়ার হোসেন (২৪), শাহজাহান (৪৫), রনি সরকার (২০),  মো. হযরত আলী (২১), মো. সালাউদ্দিন (২৫), কুদ্দুস আলী (২০), আবদুল আজিজ (২০), বিল্লাল হোসেন (২৮)।

নীলকমল পুলিশ ফাঁড়ি ইনচার্জ আ. জলিল বলেন, নিয়মিত অভিযানে তাদেরকে আটক করা হয়। এ সময় জেলেদের কাছ থেকে ১০হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ১টি মাছ ধরার ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে হাইমচর থানায় নিয়মিত মামলা করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ