শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

কচুয়ায় শ্বশুর বাড়িতে বেড়াতে এসে যুবকের রহস্যজনক মৃত্যু

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ৩৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

চাঁদপুরের কচুয়ায় শ্বশুর বাড়িতে বেড়াতে এসে সোহেল হোসেন (২০) নামের এক জামাতার রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার ভূঁইয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

সে একই উপজেলার উত্তর পালাখাল গ্রামের আব্দুর রশিদের ছেলে। এ ঘটনায় সোহেলের স্ত্রী মুন্নী বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কচুয়া থানায় নিয়ে আসে পুলিশ। নিহতের পরিবারের সদস্যরা জানান, এক বছর পূর্বে ভূঁইয়ারা গ্রামের মুন্সী বাড়ির আবুল বাসার মাষ্টারের মেয়ে মুন্নীর সাথে সোহেল হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। সোহেল হোসেন কুমিল্লায় কাজ শেষে বুধবার বিকালে শ্বশুর বাড়িতে আসেন। পরদিন বৃহস্পতিবার শ্বশুর বাড়ির লোকজন তাকে শ্বাসরোধ করে হত্যা করেন বলে সোহেলের পরিবার দাবি করেন। সোহেল হোসেনের মৃত্যুর রহস্য উদঘাটন ও আসামীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এদিকে শ্বশুর আবুল বাসার মাষ্টার বলেন, বুধবার বিকেলে সোহেল হোসেন আমাদের বাড়ি বেড়াতে আসেন। তার অসুস্থতা দেখে আমরা তাকে ডাক্তার দেখাতে বললে সে বলে ডাক্তার দেখানো লাগবে না আমি ঔষধ খেয়েছি। ঘটনার দিন তার নাকে মুখে রক্ত বের হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে বলেও তিনি জানান।

এ ব্যাপারে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। ভিকটিমের পরিবার অভিযোগ করলে তদন্তপূর্বক পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে


এই ক্যাটাগরির আরো সংবাদ