শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে পিকআপের ধাক্কায় পল্লী বিদ্যুৎ কর্মী নিহত

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৪৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় তৃষা কর্মকার(২৫) নামে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ফরিদগঞ্জ জোনাল অফিসের কর্মকর্তা নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) ১১টার দিকে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের বিদ্যুৎ অফিসের কাছে এই ঘটনা ঘটে। বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক  জনাব বাবু রবীশ্ব কর্মকার  স্যারের  ছোট মেয়ে। ফরিদগঞ্জ পল্লী  বিদ্যুৎ অফিসের বিলিং সহকারী  ফরিদগঞ্জ ট্রাক এক্সিডেন্ট করে ঘটনাস্থলে মারা যায়।
জানা গেছে, তৃষা কর্মকার পল্লী বিদ্যুৎ অফিস থেকে বৃহষ্পতিবার (২২ এপ্রিল) ১১টার দিকে বের হয়ে ফরিদগঞ্জ বাজারের একটি ব্যাংকে যাচ্ছিলেন। ওনুআ চত্বরের সামনে রাস্তার পাশে দাড়িয়ে থাকার অবস্থায় অটোবাইককে থামতে নিদের্শনা দিলে রায়পুর  রোড থেকে আসা পিছন থেকে একটি দ্রুতগামী ইটবাহী পিকআপ ধাক্কা দেয়। এতে অটোবাইকটি তৃষা কর্মকারকে নিয়ে রাস্তার পাশে পড়ে থাকা গাছের গুড়ির মধ্যে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় তৃষাকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
পল্লী বিদ্যু সমিতি ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজিএম নুরুল হোসাইন জানান,নিহত তৃষা তার অফিসের বিলিং সহকারি হিসেবে কর্মরত ছিল। সে ওই সময়ে সোনালী ব্যাংকে টাকা উত্তোলনের জন্য অফিস থেকে বের হয়েছিল।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার মোহাম্মদ শহীদ হোসেন সড়ক দুর্ঘটনার কথা স্বীকার করে জানান, সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘাতক অটো বাইক ও পিকআপকে আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ