শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

মতলব উত্তরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

ইসতিয়াক জামান নাফিজ, মতলব (উ:), চাঁদপুর / ৩৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

করোনা পরিস্থিতিতে খাদ্য উৎপাদন বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে চাঁদপুরের মতলব উত্তরে আউশ মৌসুমে প্রণোদনা হিসেবে ২ হাজার ২শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার। মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) গাজী শরিফুল হাসান এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার পাভেল খান পাপ্পুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. সালাউদ্দিন।

বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক,ছেংগারচর পৌর সভার প্যানেল মেয়র আব্দুল মান্নান বেপারী।

সামাজিক দূরত্ব বজায় রেখে আগামী এক সপ্তাহে কয়েক দফায় প্রত্যেক কৃষককে পাঁচ কেজি আউশ বীজ, ২০ কেজি ডাই অ্যামুনিয়াম ফসফেট (ডিএপি) সার ও ১০ কেজি মিউরেট অব পটাশ (এমওপি) সার বিতরণ করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ