শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

চাঁদপুরে লকডাউনে ২১৮ গাড়ি আটক

সজীব দেবনাথ, চাঁদপুর / ৩৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

চাঁদপুরে লকডাউনে ট্রাফিক বিভাগের চলমান অভিযানে ২১৮ টি গাড়ী আটক করা হয়েছে। লকডাউনের শুরু থেকে গত কয়েকদিন ধরে শহরের বিভিন্ন স্থানে যানবাহনের ওপর অভিযান পরিচালনা করে চলেছে জেলা ট্রাফিক বিভাগ।

লকডাউন অমান্য করে সড়কে গাড়ি চলাচল করায় ২১৮টি গাড়ি জব্দ করা হয়। ১৭ এপ্রিল ২১ এপ্রিল বুধবার পর্যন্ত শহরের বিভিন্নস্থান থেকে এসব গাড়ি জব্দ করা হয়।

জানা যায়, লকডাউনের প্রথম থেকে চাঁদপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নির্দেশনায় লকডাউনে সরকারি নির্দেশনা না মেনে সড়কে গাড়িতে যাত্রী বহন করায় চাঁদপুর শহরের জেলা পরিষদ, বিটি রোডের প্রবেশ মুখ, পালবাজার ও বঙ্গবন্ধু সড়কের পর্বমাথা সহ বিভিন্ন স্থানে ৪টি চেকপােস্ট ও ৬টি মোবাইল টিম বসিয়ে বিভিন্ন যানবাহন জব্দ করে ট্রাফিক পুলিশ। লকডাউনে যাত্রীবহণ করায় ১৩৯টি ইজিবাইক, ৭৮টি সিএনজি স্কুটার ১টি মােটর সাইকেলসহ মােট ২১৮টি গাড়ী জব্দ করা হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, এসব জব্দকৃত গাড়ী চাঁদপুর স্টেডিয়াম মাঠে দীর্ঘ লাইন সারি সারি করে রাখা হয়েছে।

চাঁদপুর জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মাে. জহিরুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, লকডাউনে ১৭ এপ্রিল থেকে ২১ এপ্রিল বুধবার বিকেল পর্যন্ত শহরের বাবুরহাট, জেলা পরিষদ, বিটি রোড, পালবাজার ও বঙ্গবন্ধু সড়কের পূর্বমাথা থেকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নির্দেশনায় ট্রাফিক পুলিশ এসব গাড়ি জব্দ করেন।

তিনি আরো জানান, মূলত লকডাউন না মেনে যাত্রী বহন করার কারনে শহরের বিভিন্নস্থানে চেকপােস্ট বসিয়ে এসব গাড়ী জব্দ করা হয়েছে। করোনাকালে সাধারণ মানুষ এবং চালকদের সচেতন এবং সর্তক করতেই আমাদের এই কর্মসূচী অব্যাহত রয়েছে। তবে এদেরকে ট্রাফিক আইনে কোন প্রকার জরিমানা করা হয়নি। মানবতার দিক বিবেচনা করে হয়তো কয়েকদিন শাস্তি দিয়ে কোন প্রকার জরিমানা ছাড়াই তাদের গাড়ি গুলো ছেড়ে দেয়া হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এ বিষয়ে অবগত আছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ