চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীগের সাবেক ৪ বারের নির্বাচিত সভাপতি মোঃ হাবিব উল্লাহ প্রধান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—–রাজেউন)।
বুধবার (২১ এপ্রিল) বেলা ১১ ঘটিকার সময় ঢাকা হৃদরোগ ইউনিষ্টিটিউটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
একইদিন বাদ আসর (৫:৩০) শ্রীরামপুর মোহাম্মদীয়া ইসলামীয়া আলিম মাদ্রাসা মাঠে এলাকার অসংখ্য ধর্মপ্রান মুসলমানের উপস্থিতিতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৪ মেয়ে ১ ছেলে ও স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ২ নং ওয়ার্ড আওমীলীগ সভাপতি সাংবাদিক আফাজ উদ্দিন মানিক, সিনিয়র সহ সভাপতি গাজী মোঃ আমিন, সসহ সসভাপতি মমোঃ মিজানুর রহমান কারী,সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রধান প্রমূখ।
এলাকাবাসী ক্ষোভের সাথে বলেন, আওয়ামীলীগের তৃণমুলের অন্যতম নেতা ১৭ বছর একটানা ওয়ার্ড আওয়ালীগের সভাপতির দ্বায়িত্ব পালন করা হাবিব উল্লাহ প্রধানের মৃত্যুর কথা শুনার পর উপজেলা কিংবা ইউনিয়ন আওয়ামীগের কোন নেতা বা কর্মী জানাযায় অংশ গ্রহন করে নাই।