শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা অব্যাহত

সজীব দেবনাথ, চাঁদপুর / ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মহীন অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে।

সােমবার  (১৯ এপ্রিল) সকাল ১১টায় চাঁদপুর স্টেডিয়াম মাঠে অসহায়, দু:স্থ ও কর্মহীন ৪২৫ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ কর্মহীন লােকজনের উদ্দেশ্যে বলেছেন, আমরা আপনাদের পাশে থাকতে চাই। যারা কর্মহীন হয়ে পড়েছেন, তারা যেন না খেয়ে না থাকেন। গতকালও আমরা কর্মহীন ৫৩৬ পরিবারকে ৫ কেজি করে চাল এবং আজকেও প্রায় ৪২৫জনকে দেয়া হয়েছে। এছাড়াও যারা টেলিফোনে এবং মেসেজ দিয়ে আমাদেরকে তাদের খারাপ অবস্থার কথা জানিয়েছে তাদের মধ্যে ৪০জনকে দেয়া হবে। আমরা কাউকে ফেরাবােনা। আমাদের যতটুকু সামর্থ আছে, তা নিয়ে আপনাদের পাশে থাকবাে।

জেলা প্রশাসক আরো বলেন, ত্রান বিতরণ কার্যক্রম সার্বিক সহযােগিতা করেছেন আমাদের গঠিত স্বেচ্ছাসেবক টিম। তারা গতকাল থেকেই শুধু নয়, অনেক আগে থেকেই অত্যন্ত কষ্ট ও পরিশ্রম করেছেন। এজন্য তাদের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানাই।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মােহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সঞ্চালনায় ত্রাণ
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাে. মেহেদী হাসান মানিক, অলিদুজ্জামানসহ জেলা প্রশাসক কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক টিমের সদস্যবৃন্দ।

বিতরণকৃত কর্মহীনদের মধ্যে ছিলাে ৬০ জন লঞ্চঘাটের কুলি, ৭৫ জন বাসের হেলপার, বড় স্টেশন এর ১০০ জন হকার, সিএনজি ও অটোচালক ৭০ জন, বড় স্টেশনের একটি ছিন্নমূল পথশিশু স্কুলের ৭০ জন অভিভাবক ও অন্যান্য দুঃস্থ পরিবার ৫০ সহ মােট ৪২৫ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ