শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

চাঁদপুরে জেলা প্রশাসনের ‘সততা স্টোর’ এর কার্যক্রম অব্যাহত

সজীব দেবনাথ, চাঁদপুর / ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গড়ে তোলা ‘সততা স্টোর’-১৫ এপ্রিল দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সার্বিক তত্বাবধাযন করছেন এবং স্বেচ্ছাসেবকগণ দ্বারা পরিচালিত হচ্ছে।

যা আগামি ২১ তারিখ পর্যন্ত এ স্টোর চলমান থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন জানান। অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট হলেন রেশমা খাতুন ।

১৫ এপ্রিল ও গতকাল মিলে প্রায় দু’শতাধিক ক্রেতা এ স্টোর থেকে পণ্য নিয়েছেন। প্রয়োজনীয় ১৫টি খাদ্যপণ্য। মধ্যবিত্ত,নিম্ন-মধ্যবিত্ত আর হতদরিদ্র পরিবারের লোকেরা বিশেষ ছাড়মূল্যে সেখান থেকে পণ্য ক্রয় করছেন।এ ক্রয়-বিক্রয়ের সময় সততা স্টোরে থাকছে না কোন দোকানি। ক্রেতা নিজেই পণ্য কিনে টাকা রাখছেন নির্ধারিত বাক্সে।

প্রসঙ্গত, ১৪ এপ্রিল বুধবার ৩ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ সততা স্টোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।

করােনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সরকার ঘোষিত কঠোর লকডাউনে নিম্ন আয়ের মানুষের জীবন-যাপন যখন চিন্তাগ্রস্ত ঠিক সেই মুহূর্তে এমন সততা স্টোর তাদের মনে কিছুটা হলেও প্রশান্তি ঢালতে পারে। গত বছরের ন্যায় এবারও চাঁদপুরে লকডাউন চলাকালে নিত্যপ্রয়োেজনীয় পণ্য সুলভমূল্যে বিক্রি করতে জেলা প্রশাসনের পরিচালনায় সততা স্টোর চালু করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আবদুল্লাহ আল মাহমুদ জামান,জেলা মার্কেটিং অফিসার এন.এম.রেজাউল করিমসহ স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা। লকডাউন অবস্থায় এ সততা স্টোর থেকে একজন ক্রেতা নিত্যাপ্রয়োােজনীয় ১৫টি পণ্য ক্রয় করতে পারবেন ।

এদিকে ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস্ বিক্রি চলছে জেলা সদরের বিভিন্ন সড়কের মোড়ে । প্রতিদিন দুপুর থেকে বিকেল ৩ টা পর্যন্ত বাংলাদেশ ডেইরি ও পল্টিফার্ম এসোসিয়েষন চাঁদপুর ও জেলা প্রাণিসম্পদ ও ডেয়রি উন্নয়ন প্রকল্প এর মাধ্যমে পরিচালিত হচ্ছে ।


এই ক্যাটাগরির আরো সংবাদ