শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

চলচ্চিত্র নির্মাতা সাজেদুল আউয়াল আর নেই

বিনোদন ডেস্ক / ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

চলচ্চিত্র নির্মাতা ও গবেষক সাজেদুল আউয়াল আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সাজেদুল আউয়ালের একমাত্র ছেলে ইশরাত শামীম অনন্ত।

তিনি বলেন, “বাবা গত মাসে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। পরে তার করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ হওয়ার পর হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়। এরপর কিছুটা ভালো ছিলেন। আজকে সন্ধ্যার পর হঠাৎ করেই বলছিলেন, খারাপ লাগছে। কিছুক্ষণের মধ্যে শ্বাসকষ্ট বেড়ে যায়। তখন অ্যাম্বুলেন্স কল করি। কিন্তু আধা ঘণ্টার মধ্যে তিনি মারা যান। তাকে হাসপাতালে আর নিতে পারিনি।”

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ সাংবাদিকদের বলেন, “সাজেদুল আউয়াল স্বাধীনতা পরবর্তী সময়ের নাট্যচর্চায় উল্লেখযোগ্য নাম। তার লেখা ‘ফনি মনসা’ নাটকটি আমি নির্দেশনা দিয়েছি। আমাদের নাট্য সংগঠন ‘ঢাকা থিয়েটার’ এর সাথে দীর্ঘ দিন সম্পৃক্ত ছিল। সিনেমা নিয়ে তার গবেষণা আমাদের সমৃদ্ধ করেছে। ভীষণ গুণী গবেষক ছিলেন।”


এই ক্যাটাগরির আরো সংবাদ