শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

চাঁদপুরে সর্বাত্মক লকডাউন কার্যকরে পুলিশ-প্রশাসনের কঠোর অবস্থান

সজীব দেবনাথ, চাঁদপুর / ৩৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশের মতো চাঁদপুরেও লকডাউন সফল করতে সর্বাত্মক কার্যকর শুরু হয়েছে।

বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকেই বিধিনিষেধ কার্যকরে কঠোর ভূমিকা পালন করছে চাঁদপুরের প্রশাসন ও পুলিশ।

সকাল থেকে শহরের শপথ চত্বর মোড়ে, পালবাজার মোড়, মিশন রোড়, ছায়াবানি মোড়, কুমিল্লা রোড়, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় পুলিশের পক্ষ থেকে কঠোর তৎপরাতা দেখা গেছে। পুলিশের পক্ষ থেকে শহরে চলাচলকারীদের তথ্য যাচাই করা হচ্ছে আবেং জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

এদিকে ১সপ্তাহের লকডাউন বাস্তবায়নে মাছ-তরকারির বাজার খোলা মাঠে সম্প্রসারণ হয়েছে কি না তা সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার)।

বুধবার সকালে তারা স্বশরীরে শহরের পালের বাজারে গিয়ে এই বাজারের ব্যবসায়ীদের উদাসিনতা দেখে হতাশা ব্যক্ত করেন। এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার বাজারের সকল মাছ- তরকারি ও মাংসের দোকারগুলো পূর্ব নির্ধারিত পাল বাজারে স্থনান্তর করতে ৩০ মিনিটের আল্টিমেটাম দেন।

তারা জানান, যারা খোলা মাঠে দোকান নিবে না, তাদের দোকান বন্ধ থাকবে। কেউ যদি এ সিদ্ধান্ত না মানে তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের শান্তি শৃঙ্খলার কথা চিন্তা করতে হবে। সবাইকে সাবধান এবং নিয়মের মধ্যে থাকতে হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার জেলা প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ সভায় সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়,
শহরের পাল বাজারের তরকারি ও মাছের দোকান বসবে পাশ্ববর্তি পৌর ঈদগাহ মাঠে, বিপনীভাগের তরকারি ও মাছের দোকান বসবে পাশ্ববর্তী সরকারি কলেজ মাঠে, ওয়ারল্যাছ বাজারের তরকারি ও মাছের দোকান বসবে পাশ্ববর্তী রাস্তার দুই পাশে, আর বাবুরহাট বাজারের তরকারি ও মাছের দোকান বসবে পাশ্ববর্তী বাবুরহাট কলেজ মাঠে। প্রতিটি দোকান ৩ফুট দূরত্বে বসবে। এই নিয়ম সকলকেই মানতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ