শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

গ্রেপ্তার কমেডিয়ান ভারতী সিং

বিনোদন ডেস্ক / ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

বলিউডের মাদককাণ্ডে এবার গ্রেপ্তার হয়েছেন কমেডি কুইন ভারতী সিং এবং তার স্বামী হার্ষ। শনিবার সকালেই এই দম্পতির মুম্বাইয়ের ফ্ল্যাটে হানা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসসিবি)।

বাড়িতে তল্লাশি শেষে জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকেই এনসিবির ব্যালাড এস্টেট অফিসে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও জেরার পর গ্রেপ্তার করা হয় ভারতী সিংকে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, জিজ্ঞাসাবাদে দুজনেই গাঁজা সেবনের কথা স্বীকার করেছেন। তাদের বাড়ি থেকে গাঁজাও উদ্ধার হয়েছে।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের মাদক যোগ খতিয়ে দেখতে তৎপর এনসিবি।

মাদক যোগের তদন্তে ইতিমধ্যেই দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর এবং রকুলপ্রীত সিংকে জিজ্ঞাসাবাদ করেছেন এনসিবি। প্রেমিকা গ্যাব্রিয়েলার ভাই মাদকসহ ধরা পড়ায় এনসিবি’র প্রশ্নবাণের মুখোমুখি হতে হয়েছিল অর্জুন রামপালকেও।

মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রিয়া চক্রবর্তী ও তার ভাই সৌভিক-সহ ১৮ জনেরও বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শর্তসাপেক্ষ জামিনে রিয়া মুক্তি পেলেও তার ভাই এখনও বিচারবিভাগীয় হেফাজতে।


এই ক্যাটাগরির আরো সংবাদ