শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

কচুয়ায় লকডাউন পালনে প্রশাসনের কঠোর অবস্থান

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

চাঁদপুরের কচুয়ায় সরকার ঘোষিত লকাডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও পুলিশ।

বুধবার  (১৪ এপ্রিল) লকডাউনের সর্বাত্মক বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপায়ণ দাস শুভ ও কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়া,পালাখাল,সাচারসহ বেশ কয়েকটি বাজার পরিদর্শন করেন।

এসময় লকডাউন অমান্য করে দোকান খোলা ও যথাস্থানে দোকান পরিচালনা না করায় কচুয়ার সাচার বাজারের মুসিলম সুইট মিটের পরিচালক মুনাফ মিয়াকে ৩ হাজার ও লক্ষী নারায়ণ স্টোরের পরিচালক উত্তম সাহাকে ৫ হাজার এবং কাচঁামাল ব্যবসায়ী হযরত আলীকে ৫শ টাকা জরিমান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার দীপায়াণ দাস শুভ জানান, সরকার ঘোষিত বাস্তবায়ন ও করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি মানতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। তবে এ অভিযান প্রতিটি বাজারে অব্যাহত থাকবে।

ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন,সাচার বাজার পরিচালনা কমিটির সভাপতি সালাউদ্দিন ভূঁইয়া হীরা বলেন, সাচার বাজারের কাচাঁমাল ও ফল ব্যবসায়ীদের বালুর মাঠ ও স্কুল মাঠে দ্রুত স্থানান্তর করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন,সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আনোয়ার হোসেন,এসআই জাহাঙ্গীর আলম,এএসআই সফিকুল ইসলাম সফিসহ অন্যান্যরা ।


এই ক্যাটাগরির আরো সংবাদ