শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

নন্দীগ্রামে ইউএনও এবং এসিল্যান্ডের লকডাউন কার্যক্রম পরিদর্শন ও মাক্স বিতরণ

আমিনুল ইসলাম জুয়েল, নন্দীগ্রাম (বগুড়া) / ২৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

বগুড়ার নন্দীগ্রামে লকডাউনের প্রথম দিনে স্বাস্থ্যবিধি প্রতিপালন করে হাট ও বাজার ব্যাবস্থাপনা সহ লকডাউন কার্যক্রম পরিদর্শন এবং মাক্স বিতরণ করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম।

বুধবার (১৪ই এপ্রিল) বেলা ১২টায় উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে উক্ত লকডাউন কার্যক্রম পরিদর্শন ও মাক্স বিতরন করেন।

এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত উপজেলা বাসীর উদ্দেশ্যে বলেন, বর্তমানে বাংলাদেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে গেছে। আর এই রোগটি ভাইরাস জনিত ছোঁয়াচে হওয়ায় তা দেশের প্রতিটি মানুষের জন্য এক মহামারি বিপদ সংকেত। আপনারা কেউ করোনা ভাইরাসকে অবহেলা করবেন না। করোনা ভাইরাস থেকে বাঁচতে নিজে সচেতন হোন অন্যকে সচেতন করুন। করোনা ভাইরাস বিস্তার রোধে সরকারি নির্দেশনা মেনে চলুন নিজে সুস্থ্য থাকুন পরিবারকে সুস্থ্য রাখুন।

করোনা ভাইরাস সম্পর্কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সতর্কতা ও সচেতনতার কোন বিকল্প নেই। তাই করোনা ভাইরাস থেকে নিজে বাঁচতে পরিবার ও আত্মীয় স্বজনদের বাঁচাতে ঘন ঘন সাবান পানি দিয়ে হাত মুখ পরিস্কার করুন, বিনা প্রয়োজনে কেউ বাহিরে যাবেন না এবং পরিবারের কাউকে বাহিরে বের হতে দিবেন না, নিজ উদ্যোগে মাক্স ব্যাবহার করুন, জনসমাগম এরিয়ে চলুন, সর্বোপরি সরকারি নির্দেশনা মেনে চলুন।

এসময় উপজেলার কুন্দারহাট বাজার এলাকায় মাক্স না পরার কারনে ২জন ব্যাক্তিকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন থানার এসআই বিকাশ সহ পুলিশ ফোর্স।


এই ক্যাটাগরির আরো সংবাদ