শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

কচুয়ায় শিক্ষা বিস্তারে কাজ করছেন ইঞ্জি. জসীম উদ্দিন প্রধান

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১

চাঁদপুরের কচুয়ার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার মো. জসীম উদ্দিন প্রধান নিজ এলাকায় শিক্ষা বিস্তারে কার্যকর পদক্ষেপ নিয়েছেন। কেবল জনসেবায়ই তাঁর কর্মতৎপরতা এখন সীমাবদ্ধ নয়। রাজনীতি ও সমাজসেবায় সরব এই শিক্ষানুরাগী জাপান প্রবাসী শিক্ষার আলো ছড়াতে এখন নিজ এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় মনোনিবেশ করেছেন।

ইতোমধ্যেই কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকগণ এলাকাটি পরিদর্শন করেছেন এবং ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ নামে মধুপুর গ্রামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের ব্যাপারে এলাকাবাসীদের নিয়ে একটি মতবিনিময় সভাও করেছেন। রাজনীতিক ব্যক্তি হিসেবে বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ জাপান শাখার সেক্রেটারি জেনারেল ও বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য পদে রয়েছেন।

তিনি কচুয়া উপজেলার মধুপুর প্রাইমারি স্কুল থেকে ১৯৭৫ সালে প্রাথমিক শিক্ষা, পরে চশই হাই স্কুল, বারৈায়ারা হাইস্কুল এবং ১৯৮১ সালে কাচিয়ারা উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। ১৯৮৩ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে হতে উচ্চমাধ্যমিক ও পরে শহীদ সামছুল হক সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজ হতে প্রকৌশল শিক্ষা সম্পন্ন করেন। এরপর উন্নত শিক্ষা ও কর্মসংস্থান পেতে জাপান পাড়ি জমান। তিনি ইউনিভার্সিটি অব কুমিল্লা হতেও সিভিল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ও স্নতকোত্তর পর্যায়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

নিজ এলাকার সন্তানদের শিক্ষার আলোয় আলোকিত করতে এখন তিনি শিক্ষাবিস্তারে মনোনিবেশ করেছেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চাঁদপুর-১ আসন হতে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী। পাশাপাশি বিগত দিনে এলাকায় সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা সহ এলাকায় করোনায় কর্মহীন ও সাধারণ মানুষকে বিভিন্ন ভাবে সার্বিক সহযোগিতা করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমার ছোটবেলায় লেখাপড়া করতে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ভালো যোগাযোগ ব্যবস্থার অভাবে। আমার সমবয়সী অনেকেই এসব কারণে লেখাপড়া করতে পারেনি। আমার এলাকার শিশু কিশোররা যাতে মানসম্পন্ন শিক্ষা হতে বঞ্চিত না থাকে এবং শিক্ষার আলোয় আলোকিত হয়ে তারা নিজ মা বাবার মুখে হাসি ফোটাতে সেই চিন্তায় আমার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা। বেসরকারি উদ্যোগ হওয়ায় আমার ইচ্ছা- শিক্ষকদের বেতন-ভাতাও আমার নিজের ফান্ড থেকেই চালাবো। আল্লাহ যখন আমাকে সামর্থ্য দিয়েছেন তাই এই উপলব্ধি থেকেই আমি স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। যা সম্পূর্ণরূপে মানবকল্যাণে, বাণিজ্যিক উদ্দেশ্যে নয়।

আশা করি, আগামি শিক্ষাবর্ষ হতেই শিক্ষার্থীগণ এখানে লেখাপড়া শুরু করতে পারবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে আমি এলাকাবাসী ও সংশ্লিষ্ট দপ্তরের সার্বিক সহযোগিতা চাই।


এই ক্যাটাগরির আরো সংবাদ