শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

অ্যাড. কাজী মোজাম্মেল হোসেন আর বেচেঁ নেই

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ৩৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১

চাঁদপুর জজ কোর্টে প্রবীন আইনজীবী কচুয়ার উজানী গ্রামের কৃতি সন্তান অ্যাড. আলহাজ্ব কাজী মোজাম্মেল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালি….. রাজিউন)।

তিনি রোববার ৩টার দিকে কুমিল্লা শহরের মুন হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়েসহ বহুগুনগাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর কুমিল্লা শহরের ছোটরা কলোনি জামে মসজিদের সামনে প্রথম জানাযা ও তাঁর নিজ গ্রাম কচুয়ার উজানী গ্রামে দ্বিতীয় জানাযা শেষে মরহুমের লাশ উজানী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বিজ্ঞ আইনজীবী অ্যাড. আলহাজ্ব কাজী মোজাম্মেল হোসেন দীর্ঘদিন কুমিল্লা শহরের বসবাস করতেন। তিনি কুমিল্লাস্থ-কচুয়া সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমানে ওই সংগঠনের সন্মানিত উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন। তাঁর মৃত্যুতে কচুয়া ও কুমিল্লা শহর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে কুমিল্লাস্থ-কচুয়া সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমানে ওই সংগঠনের সন্মানিত উপদেষ্টা আইনজীবী অ্যাড. আলহাজ্ব কাজী মোজাম্মেল হোসেনের মৃত্যুতে কুমিল্লাস্থ-কচুয়া সমিতির সভাপতি ডা: এম.এ মালেক,সাধারণ সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেনসহ অন্যান্যরা শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

উল্লেখ্য, বিশিষ্ট আইনজীবী অ্যাড. আলহাজ্ব কাজী মোজাম্মেল হোসেন কর্মজীবনে একজন বাস্তববাদী,সৎ ও প্রতিবাদী আইনজীবী হিসেবে সততার সাথে কাজ করে গেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ