শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

চাঁদপুরে স্বাস্থ্যবিধি না মানায় ১১ জনকে অর্থদণ্ড

সজীব দেবনাথ, চাঁদপুর / ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১

করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এর জারীকৃত গণবিজ্ঞপ্তি পালনার্থে মাঠ পর্যায়ে তৎপর রয়েছে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

শনিবার (১০ এপ্রিল) দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের ইলিশ চত্বর, হকার্স মার্কেট, কালীবাড়ির মোড় ও বড় স্টেশন মোলহেডে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান মানিক।

তারই ধারাবাহিকতায় স্বাস্থ্যবিধি না মানায় ও সড়ক পরিবহন আইনে চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ মামলায় ১১জনকে ৪১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১১ জনের মধ্যে ১জনকে পরিবহন আইনে ৫শ’ টাকা জরিমানা করা হয়। এসময় জনসচেতনতা মূলক প্রচারণাও করেন চাঁদপুর জেলা প্রশাসন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান মানিক বলেন, করোনাভাইরাস প্রতিরোধে চাঁদপুর জেলা প্রশাসন জনগনদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এছাড়াও যারা স্বাস্থ্যবিধি মেনে চলছে না তাদেরকে আমরা জরিমানার আওতায় আনছি। এছাড়াও আমরা বিনামূল্যে মাস্ক বিতরণ করছি। ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সহযোগিতা করেন আনসার ব্যাটলিয়ান সদস্যবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ