শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

চট্টগ্রাম থেকে আসা চাঁদপুর খাদ্য গোডাউনের ৩ টন গম জাহাজ থেকে উধাও

বিশেষ প্রতিনিধি / ৩৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

চাঁদপুর সিএসডি খাদ্য গোডাউনের জন্য চট্টগ্রাম থেকে আসা ৯০০টন গমের মধ্যে ৩ টন ৭২ কেজি গম জাহাজ থেকে উধাও হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

চট্টগ্রাম খাদ্য গুদাম থেকে ৯০০ টন গম নিয়ে এম ভি ইয়া মেহেতার ইলিয়াস ট্রান্সপোর্ট জাহাজটি চাঁদপুর কেন্দ্রীয় খাদ্য গোডাউনে আসে বলে জানা যায়। জাহাজ থেকে সিএসডি গোডাউনে মাল আনলোড করার পর দেখা যায় ৯০০ টন গমের মধ্যে ৩ টন ৭২ কেজি গম কম পাওয়া যায়।

বৃহস্পতিবার সকালে জাহাজটি আনলোড করে অবশিষ্ট গম বুঝিয়ে না দিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। চট্টগ্রাম থেকে জাহাজটি সরকারি গম নিয়ে আসার পথে পথিমধ্যে মেঘনা নদীর মাঝখানে চোরাকারবারীদের কাছে ৩ টন গম বিক্রি করেছে বলে অভিযোগ উঠেছে।

এম ভি ইয়া মেহেতার ইলিয়াস ট্রান্সপোর্ট জাহাজের ইনচার্জ ঠিকাদার প্রতিনিধি মোহাম্মদ সজীব জানায়, ৯০০ টন গম চট্টগ্রাম খাদ্য গোডাউন থেকে লোড করে চাঁদপুরে নিয়ে আসা হয়। এরমধ্যে ৩ টন গম কম বুঝিয়ে দেওয়া হয়েছে। কিভাবে গম কম হয়েছে তা বোঝা যাচ্ছে না। যে মাল কম হয়েছে তার ক্ষতিপূরণ জাহাজ কর্তৃপক্ষ বহন করিবে।

সিএসডি খাদ্য গোডাইনের ম্যানেজার শফি আফজালুল আলম জানান, গম চালানের রশিদে ৯০০ টন গমের বার্তা থাকলেও জাহাজ থেকে ৩ টন ৭২ কেজি গম কম পাওয়া গেছে। কেন্দ্রীয় নৌ-পরিবহন ঠিকাদার এর দায়বার বহন করবে বলে জানান তিনি । আমরা যা পেয়েছি তাই হিসেবে অন্তর্ভুক্ত করেছি।

এ বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জানান, জাহাজ থেকে গম কতটুকু বুঝে নেওয়া হয়েছে তা ফুড কন্ট্রোলার বলতে পারবে। এরকম কিছু হলে বিষয়টি খতিয়ে দেখা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ