শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

ফরিদগঞ্জে ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৪৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

ফরিদগঞ্জের  ডাকাতিয়া নদী থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ই এপ্রিল ) সন্ধ্যায় ফরিদগন্জ পৌর এলাকার ডাকাতিয়া নদীর উপর ফরিদগঞ্জ সেতুর পাশে উদ্ধারের এই ঘটনা ঘটে।

জানা যায়, ফরিদগঞ্জে ডাকাতিয়া নদীর উপরে ফরিদগঞ্জ সেতু সংলগ্ন নদীতে স্থানীয় এক কিশোর মাছ ধরতে এসে বিকালে অজ্ঞাত কঙ্কালটির মাথার খুলি দেখতে পায়। পরে সে স্থানীয়দের জানালে তারা থানা পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত মাথার খুলিসহ নদীতে তল্লাশী চালিয়ে বস্তাবন্দি অবস্থায় কঙ্কালটি উদ্ধার করে। এসময় নদীতে ভাসমান অবস্থায় ভ্যানিটি ব্যাগ পাওয়া যায়। যদিও তাতে কোন কিছুই ছিল না। কঙ্কালের মাথার খুলিতে চুলের অস্তিত্ব থাকায় ধারনা করা হচ্ছে কঙ্কালটি কোন নারীর। কঙ্কালটি দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে সাধারন জনগন ছুটে আসে।

এব্যাপারে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো: বাহার মিয়া জানান, সংবাদ পেয়ে বৃহষ্পতিবার সন্ধ্যায় ফরিদগঞ্জ সেতুর নিকট থেকে গলিত তথা প্রায় কঙ্কালে পরিনত লাশটি উদ্ধার করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ