শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে কবরী

বিনোদন ডেস্ক / ৩৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
সারাহ বেগম কবরী (ফাইল ফটো)

করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকাই সিনেমার মিষ্টি মেয়ে খ্যাত অভিনেত্রী সারাহ বেগম কবরী। কিছু শারীরিক জটিলতার কারণে এ অভিনেত্রীকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ তথ‌্য নিশ্চিত করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘চলতি সপ্তাহে জ্বরে আক্রান্ত হন কবরী আপা। শরীরে ব্যথাও ছিল। পরে করোনা পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। গত ৫ এপ্রিল রাতে তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। সবাই আপার জন‌্য দোয়া করবেন।’

জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী কবরী ‘এই তুমি সেই তুমি’ নামে একটি সিনেমা নির্মাণ করছেন। পরিচালনার পাশাপাশি কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন তিনি। সরকারি অনুদানের এ সিনেমায অভিনয়ও করছেন। বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এই সাবেক সংসদ সদস্য।

১৯৬৪ সালে ‘সুতারাং’ সিনেমার মাধ‌্যমে চলচ্চিত্রে নাম লেখান নারায়ণগঞ্জের মেয়ে কবরী। এরপর ‘বাহানা’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘রংবাজ’, ‘সারেং বউ’, ‘সুজন সখী’সহ অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ