শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

তরমুজের খোসার যতগুণ!

হেলথ ডেস্ক / ৩৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১

গ্রীষ্মকালের অন্যতম জনপ্রিয় ফল তরমুজ। গরমে আরাম পেতে তরমুজ খায় না, এমন মানুষ খুব কমই আছে। গ্রীষ্মকাল আসার সাথে সাথেই বাজারে তরমুজের মেলা বসে যায়। তরমুজে ৯২ শতাংশ পানি রয়েছে। এতে ভিটামিন-এ এবং সি, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টিকর উপাদানও রয়েছে।

আমরা সাধারণত তরমুজের ভেতরের লাল অংশটা খেয়ে থাকি, কিন্তু আপনি হয়ত জানেন না, তরমুজের খোসাও খুব স্বাস্থ্যকর। এই ফলের খোসা খাওয়ার জন্য সম্পূর্ণ নিরাপদ! তাই এবার থেকে আপনি তরমুজ খাওয়ার পরে খোসা ফেলবেন না, বরং সেটি ব্যবহার করুন।

আসুন জেনে নেই তরমুজের খোসার স্বাস্থ্য উপকারিতা-

  • শরীরচর্চা

তরমুজের খোসার মধ্যে থাকা সিট্রুলিন ওয়ার্কআউট বা শরীরচর্চা করার জন্য প্রচুর শক্তি যোগায়। সিট্রুলিন রক্তনালীর প্রসারণকে উন্নত করে। একটি গবেষণা অনুসারে, সিট্রুলিন পেশীগুলিতে অক্সিজেন সরবরাহ করে, যার ফলে ব্যায়ামে ভালো মনোযোগ আসে।

  • রক্তচাপ হ্রাস করে

রক্তচাপ কমাতে তরমুজ ও এর খোসা খেতে পারেন। কিছু গবেষণা অনুযায়ী, তরমুজের নির্যাস সম্পূরক অংশ স্থূল লোকেদের রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করতে সক্ষম। গবেষণা অনুযায়ী, সিট্রুলিন সাপ্লিমেন্টস হাইপারটেনশন রোগীদের রক্তচাপ হ্রাস করে।

  • ফাইবার পূর্ণ

ফাইবার পূর্ণ তরমুজের খোসার আরেকটি উপকারিতা হলো, এটি ফাইবারের সমৃদ্ধ উৎস। ফাইবার নিয়মিত অন্ত্রের গতিবিধি বজায় রাখতে সহায়তা করে। এছাড়াও এটি কোলেস্টেরল এবং রক্তে শর্করার মাত্রা কমাতে সহায়তা করতে পারে। তাই আপনার দেহে ফাইবারের মাত্রা বাড়িয়ে তুলতে তরমুজের খোসা খেতে ভুলবেন না।

  • রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

এক কাপ তরমুজ খোসার মধ্যে ৩০ শতাংশ ভিটামিন সি পেতে পারেন, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে। ভিটামিন-সি শ্বেত রক্ত ​​কোষের উৎপাদনকে উৎসাহিত করতে সহায়তা করে। এতে শরীরে সংক্রমণ হয় না এবং ফ্রি র‌্যাডিকাল-এর থেকেও বাঁচাতে পারে।


এই ক্যাটাগরির আরো সংবাদ