শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

হাজীগঞ্জে মানবাকৃতির বিশাল মিষ্টি আলু

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ৩৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১

বাজার থেকে মিষ্টি আলু আনছিলেন রান্না করে খেতে। আর তা খেয়ে আলুর মুখ কেটে ফেলে দেয় ঘরের পাসের বালুর স্তুপে। সে থেকে মিষ্টি আলুর গাছ উঠে বড় হতে লাগলো।

আর সে গাছ থেকেই শাক তুলে খেয়েছেন তারা। তার পরে মাটির নিচে জন্মালো মিষ্টি আলু। তাও আবার মানবাকৃতির ৫ কেজি ওজনের আলু। যা সত্যি বিশ্বাস করার মত নয়।

মঙ্গলবার হাজীগঞ্জ পৌর এলাকার রান্ধুনীমুড়া মুন্সী বাড়ি গিয়ে দেখা গেল ওই মানবাকৃতির মিষ্টি আলু। ঠিক দেখতে মানুষের মতো। এ আলু দেখতে এলাকার মানুষ সেখানে ছুটে যাচ্ছে সে বাড়িতে।

হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া গ্রামের মুন্সী বাড়ির সামছুজ্জামান মুন্সীর ঘরের পাশের বালুর স্তুপে এ আলু জন্মায়।

সামছুজ্জামান জানান, গত কয়েক মাস আগে হাজীগঞ্জ বাজার থেকে কিছু মিষ্টি আলু কিনে আনেন। আলু খেয়ে তার চামড়া ও মুখের অংশ কেটে ঘরের পাশের বালুরস্তুপে রেখে দেই। পরে ধীরে ধীরে ওই স্তূপ থেকে আলু গাছ উঠতে শুরু করে। এভাবে অনেকগুলো গাছ হলে সে থেকে শাক তুলে রান্না করা হতো। ক দিন যেতেই মাটির নীচে কিছু লাল মিষ্টি আলু দেখে মাটি খুড়ে এ আলুর সন্ধান পাই।

তিনি বলেন, এখানে প্রায় পাঁচ হাত জায়গা খুঁড়ে ২০ কেজি আলু পাই। তার মধ্যে মানুষের আকৃতি এ ৫ কেজি আলু পাই। এ আলু খেতে অনেক সুস্বাদু।


এই ক্যাটাগরির আরো সংবাদ